শিরোনাম :
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পানি সংকট মোকাবিলায় প্রযুক্তি হস্তান্তর ও অববাহিকাভিত্তিক সহযোগিতা জরুরি নেপালে তিন বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, দেশজুড়ে বিক্ষোভ; কঠোর আইনের দাবি চীনের বাজার সম্পদভিত্তিক দেশগুলোর অর্থনীতিতে সহায়তা করছে: জরিপ যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের উদ্যোগ ফ্রাঙ্কফুর্টে বাঙালির মিলনমেলা: ফেনী অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক ইয়াসমিন হত্যা দিবস :ধর্ষণের পর হত্যায় ভয়াবহ ঊর্ধ্বগতি, সাত মাসেই নিহত ৫৮ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম নিলামে গান্ধীর ঐতিহাসিক পাণ্ডুলিপি, দাম উঠল ২০ কোটির বেশি জলবায়ু সংকট মোকাবিলায় সার্ক-বিমসটেককে সক্রিয় করার তাগিদ

জুলাই জাদুঘর উদ্বোধনে আর দেরি নয়, প্রস্তুতি শেষ: নিতাই রায় চৌধুরী

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জুলাই জাদুঘর শিগগিরই উদ্বোধন করে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, জাদুঘর পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে এবং উদ্বোধনের আগে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর, শালবন বিহার ও আশপাশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছু অসংগতি ছিল। পরে বিষয়টি পুনর্বিন্যাস করা হয়েছে এবং এখন জাদুঘর চালুর ক্ষেত্রে আর কোনো বড় বাধা নেই। সংসদে এ বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনের তারিখ ও অন্যান্য পরিকল্পনা জানানো হবে।

বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় ধরে শিক্ষা, সংস্কৃতি, শিল্প, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এবং বিভিন্ন অর্থনৈতিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ, পুনরুদ্ধার এবং প্রত্নসম্পদ রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করছে। ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লা জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD