শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

পর্তুগাল পোর্তো শহরে আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠান ২ সেপ্টেম্বর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন, পর্তুগাল: আগামী ২ সেপ্টেম্বর রোববার পোর্তোর বাতায়লা গির্জা এবং হোটেল মুভএর প্রচায় দিন ব্যাপি এসপাচো টি.সি.সি ওর উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন, পর্তূগীজ সরকার ও পোর্তো সিটি কার্পোরেশনের সহায়তায় ২০ দেশের অংশগ্রহণে নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এটি একটি আন্তঃসাংস্কৃতিক সন্ধ্যা যেখানে বিভিন্ন জাতির গ্রুপ সঙ্গীত, নাচগান, কবিতা, কারুশিল্প এবং ফ্যাশন শো পরিবেশন করা হবে।

এতে প্রথম বারের মত বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর উদ্যোগে পর্তুগাল প্রবাসী ফ‍্যাশন ডিজাইনার শারমিন মৌর পরিচালনায় সম্পূর্ণ বাংলাদেশী পোশাকের উপর একটি ফ‍্যাশন শোর আয়োজন থাকবে।

এছাড়াও দেশীয় নৃত্য পরিবেশন করবেন স্পেনের বিখ্যাত নৃত্য শিল্পী মোহনা চৌধুরী এবং বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্যের অংশ হিসেবে মেহেদী ডিজাইন করবেন বাংলাদেশী প্রবাসী মিসেস তন্মি।

আন্তর্জাতিক এই সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে পোর্তো ও লিসবন শহর সহ বাংলাদেশী কমিউনিটির মধ্যে ঈদ পরবর্তী আরেকটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অংশগ্রহণ কারী বাংলাদেশের শিল্পী ও কলাকুশলীদের আপ্রাণ প্রচেষ্টা চলছে বিদেশের মাটিতে আমাদের দেশীয় সংস্কৃতি সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে। তাই সবার নজর এখন আগামী ২ তারিখের অনুষ্ঠানের দিকে।

উক্ত অনুষ্টানে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সহযোগীতায় থাকছেন, প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন, জাফর আহমেদ, সেক্রেটারী আব্দুল আলিম, তোহিদুল ইসলাম, মোহাব্বত আলম টিপু, কামাল হোসেন, বেলাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD