শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

মদনে বরযাত্রীর ট্রলার বিদ্যুতায়িত হয়ে নিহত ১, বরসহ আহত ২০

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

তোফাজ্জল হোসেন, মদন প্রতিনিধি: বিদ্যুৎ বিভাগের খামখেয়ালীপনায় বর সেজে শ্বশুর বাড়ী যাওয়া হলো না আশরাফুলের । মঙ্গলবার (২৮ আগস্ট) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামের আব্দুর বারেকের ছেলে আশরাফুল বরযাত্রীসহ ট্রলার যোগে বিয়ের উদ্দেশ্যে মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের সুরত আলী’র বাড়ি যাত্রা করার সময় উপজেলার গঙ্গানগর গ্রামের হারুন মিয়ার ছেলে আল মামুন (২২) বিদ্যুৎ পৃষ্টে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় বর আশরাফুলসহ আরো ৩০ বরযাত্রী আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যেক্ষদর্শীর বিবরনে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টায় ৫০/ ৬০ জন বরযাত্রী নিয়ে তিয়শ্রী বাস্তা গ্রাম থেকে মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে যাবার উদ্দেশ্যে রওনা হয়ে কাইকুড়িয়া গ্রামের সামনে পৌছলে বিদ্যুতের ছেড়া তারে ট্রলারটি জড়িয়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে যায়। ট্রলারের ছাদের উপরে থাকা লোকজন পানিতে পরে যায় এবং ভিতরে থাকা লোকজনের আত্ম চিৎকারে কাইকুড়িয়া গ্রামের লোকজন নৌকা যোগে এদেরকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে এলে পথে বরযাত্রী গঙ্গানগর গ্রামের হারুন মিয়ার ছেলে আলমামুন (২২) মারা যায়। মদন হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত বর বাস্তা গ্রামের আশরাফ সহ ঐ গ্রামের বরযাত্রী লিপ্টন, হাবু, মহসিন, বাবুল, শাফায়েতুল, রাফি, সৌরভ, নৌকার সারেং রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকি আহত আরিফ, মইনুল, হাফিজ, ও ইজ্জত আলীকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর লিখা সময় পর্যন্ত হাসপাতালে আগত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ।

উল্লেখ্য বাস্তা গ্রামের আব্দুল বারেকের ছেলে আশরাফ মিয়ার সাথে মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের ছোহরাব আলীর মেয়ে মিতা আক্তারের সাথে শুভ বিবাহের দিন ধার্য্য ছিল।

কাইকুড়িয়া গ্রামের প্রত্যেক্ষদর্শী সুমন মিয়া জানান, দীর্ঘদিন ধরে গ্রামের সামনের হাওরে বিদ্যুতের খুটিঁতে তাঁর ছিড়ে ঝুলে থাকার খবর আমরা বিদ্যুৎ অফিসে পৌছালেও ব্যবস্থা না নেওয়ায় এ দূর্ঘটনা ঘটেছে এবং আরো দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার মোঃ ফখরুল হাসান চৌধুরী জানান, বরযাত্রী ট্রলারটি বিদ্যুতায়িত হয়ে একজন নিহত ও বিশ জনের মতো আহত হয়ে মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে নয় জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

পল্লী বিদ্যুত মদন জোনাল অফিসের ডিজিএম মাহবুব আলী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে অত্র বিভাগের এজিএম কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে বিদ্যুতের ছেড়া তারে এ দূর্ঘটানা ঘটেছে কিনা তা নিশ্চত করে বলা যাচ্ছেনা।

ওসি মোঃ রমিজুল হক জানান, বিদ্যুুতায়িত হয়ে ঘটনাস্থলে একজন বরযাত্রী নিহত এবং বহুলোক আহত হওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে নিহত আলমামুনের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলার নির্বাহী অফিসার মোঃ ওয়ালী উল হাসান বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই হাসপাতালে রোগীদের দেখতে যাই ও তাদের সু-চিকিৎসার ব্যবস্থা নেই এবং তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করতে এলাকায় যাচ্ছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD