শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

রেডিসনে অস্ট্রেলিয়ান ফুড ফেস্টিভ্যাল শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ মার্চ, ২০১৮

অস্ট্রেলিয়ার নিজস্ব স্বাদ ও সংস্কৃতি ঢাকাবাসীর কাছে তুলে ধরতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ফুড ফেস্টিভ্যাল।

‘এ টেস্ট অব অস্ট্রেলিয়া’ নামের নয় দিনব্যাপী এ ফেস্টিভ্যালটি শেষ হবে ৬ এপ্রিল। প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১১টা পর্যন্ত অস্ট্রেলিয়ান খাবারের স্বাদ নিতে পারবেন অতিথিরা।

রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট ওয়াটার গার্ডেন ব্র্যাসারিতে বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ান অ্যাক্টিং হাই কমিশনার মিস স্যালি-অ্যান ভিন্সেন্ট এই উৎসবটির উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, পৃথিবীর সুস্বাদু খাবারের মধ্যে অস্ট্রেলিয়ান খাবার অন্যতম। আশা করছি, এদেশের মানুষও অস্ট্রেলিয়ান খাবার পছন্দ করবে।

রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের শেফ জেড আর্চডিকন বিশেষ উৎসবে তৈরি করবেন অস্ট্রেলিয়া থেকে আমদানি করা বিশেষভাবে বাছাইকৃত গবাদি পশুর কাছ থেকে পাওয়া ওয়াগু বিফ, অস্ট্রেলিয়ান ল্যাম্ব গ্রিল এবং বিশেষ ল্যাম্ব পাই। মেইন কোর্স বাদেও থাকছে অস্ট্রেলিয়ার বিশেষ ল্যামিংটন কেক। এছাড়াও অস্ট্রেলিয়ার সেরা পনির ও পনিরজাত খাবারের ব্যবস্থা রয়েছে অতিথিদের জন্য।

উৎসবে অস্ট্রেলিয়ান খাবারের স্বাদ পেতে জনপ্রতি বড়দের জন্য ৪ হাজার ৯৯৯ টাকা আর শিশুদের (৪-১০ বছর) জন্য দিতে হবে ৩ হাজার টাকা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD