শিরোনাম :
করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন আজ

জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের সম্পাদকের ঢাকা আগমনে মনোজ্ঞ সংগীত সন্ধ্যা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং জার্মান বাংলা ২৪ ডট কম-এর প্রকাশক ও সম্পাদকের বাংলাদেশে আগমন উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয় স্বাগত সংবর্ধনা ও সংগীত সন্ধ্যার।জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের সংগীত পরিচালক নির্ঝর চৌধুরীর নিজ বাসভবনে অনুষ্ঠিত এ আয়োজনে জার্মানি ও বাংলাদেশের সংস্কৃতি, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে গঠনমূলক আলোচনা হয়

সংগীত সন্ধ্যার আলোচনায় জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জার্মানি ও বাংলাদেশের মধ্যে ইউরোপভিত্তিক বৃহৎ সংগীত আসর আয়োজনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীরা কীভাবে আরও সহজে জার্মানিতে উচ্চশিক্ষার ভিসা পেতে পারে— সেই বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশে একটি অফিস স্থাপনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক ও শিক্ষা বিনিময়ের পথ আরও সুগম করা হবে। বিশেষ করে বাংলা সংগীতকে ইউরোপে বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের তথ্য ও সহায়তায় ভূমিকা রাখার লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়নের ঘোষণা আসে।

সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করেন রবীন্দ্রসংগীত শিল্পী আঁখি হালদার, উপস্থাপক ও বাচিক শিল্পী জান্নাতুল ফেরদৌসী লিজা, সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী, অভিনেত্রী টুনটুনি সোবহান, শিক্ষাবিদ রিফাত মুনমুন ও মৃত্তিকা শ্বাশতি অর্নি। মনোমুগ্ধকর পরিবেশনার পর অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী মুখরোচক খাবার।

উল্লেখ্য, জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই আঁখি হালদারের নেতৃত্বে জার্মানিতে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে নিয়মিত সংগীত অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সাংস্কৃতিক অঙ্গনে দুই দেশের এই সেতুবন্ধন ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD