শিরোনাম :
নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘বৈশাখী মেলা’: সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে এক টুকরো বাংলাদেশ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার: আইসিটি মন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক: চীনা মুখপাত্র

‘গ্লোবাল কোয়ালিশন ফর সেক‍্যুলার এ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ’- এর আত্মপ্রকাশ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান, জঙ্গিবাদের সম্প্রসারণ, নারী ও সংখ‍্যালঘু নির্যাতন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত‍্যা ও নির্যাতন, বিচারহীনতা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, গণধর্ষণ, মব নৈরাজ্য ও তথাকথিত আগস্ট বিপ্লবের নামে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিদেশী শক্তির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিশ্বের ১৩টি দেশের ৫০টি সংগঠনের সমন্বয়ে ‘গ্লোবাল কোয়ালিশন ফর সেক‍্যুলার এন্ড ডেমোক্রেটিক বাংলাদেশ’ নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে গত ২ নভেম্বর ২০২৫, রবিবার।

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত লেখক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, নিউ জার্সি থেকে নির্বাচিত কাউন্সিলম‍্যান ড. নুরুন নবীর সভাপতিত্বে এক অনলাইন মিটিংয়ের মাধ‍্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

ভার্জিনিয়া থেকে অংশগ্রহণরত প্রকৌশলী রানা হাসান মাহমুদ এবং নিউ ইয়র্কের একটিভিস্ট স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় পৌনে চার ঘন্টা ব‍্যাপী চলমান এই মিটিংয়ে আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন সাংবাদিক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, গবেষক, চলচ্চিত্র নির্মাতা, কবি, সাহিত্যিক, একটিভিস্ট সহ বিভিন্ন শ্রেণী পেশার স্বনামধন্য ব‍্যক্তিত্বরা উপস্থিত ছিলেন, যাদের মধ‍্যে উল্লেখযোগ্য নিউ ইয়র্কে অবস্থানরত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, ওয়াশিংটন থেকে সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর, জার্মানি থেকে তনয় আলম, ফাতেমা রহমান রুমা, দেলোয়ার জাহেদ বিপ্লব, ফজলুর রহমান, অস্ট্রেলিয়া থেকে মনির রহমান ও আইভী রহমান, সৌদি আরব থেকে ড. কাজী মাসুদ, নরওয়ের ‍একটিভিস্ট ভায়োলেট হালদার, গ্রেট বৃটেন ও লন্ডন থেকে ব‍্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, আহমেদ মোসলেহ উদ্দিন খোকন, সৈয়দ আবেদিন, সুজাত মনসুর, প্রফেসর ড. আরিফ খান, সুইজারল্যান্ডের রহমান মামুন, নেদারল্যান্ড থেকে সাংবাদিক তৌফিক মারুফ, কানাডা থেকে শায়লা আহমেদ লোপা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল আওয়াল, কাজী দেলওয়ার এলাহী, হিমাদ্রি রায়, নাদিম ইকবাল, শামীম আহমেদ, সৈয়দ শাখাওয়াৎ হোসেন, গোলাম কিবরিয়া, তাহসিন শাওন, গোলাম কিবরিয়া, কাজী মামুন, ড. বামন দাস, ইটালি থেকে রবিউস সানি, যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড থেকে মাহফুজুর রহমান, টিপু চৌধুরী, বোস্টন থেকে উজ্জ্বল বড়ুয়া, ওহাইয়ো থেকে নিরু কামরুন নাহার, টেক্সাস থেকে সৈয়দ মনোয়ার রাশেদ, হিউস্টন থেকে ডাকসুর সাবেক ছাত্রী মিলনায়তন সম্পাদিকা নাহিদা নাসের ইয়াসমিন, পেনসিলভেনিয়া থেকে ড. আরিফুল ইসলাম, নিউ ইয়র্ক থেকে জাকারিয়া চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, মঞ্জুর কাদের, মিনহাজ আহমেদ সাম্মু, অমর আলী, জয়তূর্য চৌধুরী, ঝর্ণা চৌধুরী, সুব্রত তালুকদার এবং এই প্রতিবেদক আসলাম আহমাদ খান।

সভায় উপস্থিত বক্তারা এই উদ্যোগের জন‍্য ড. নুরুন নবীকে ধন‍্যবাদ জানান এবং বিশ্বের অন্যান্য‍ দেশের প্রতিনিধিদের সম্পৃক্ত করার জন‍্য ড. নবীকে চীফ কোর্ডিনেটরের দায়িত্ব গ্রহণের অনুরোধ করা হয়। দায়িত্ব গ্রহণে সম্মতি জানিয়ে ড. নবী বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ একাত্তরের পরাজিত শক্তির হাতে জিম্মি, আর জিম্মিদশার পেছনে মীরজাফরের মতো সহায়তা করছে অশান্তির দূত ড. ইউনুস। বাংলাদেশকে এ অবস্থা থেকে মুক্ত করার জন‍্য দ্বিতীয় আরেকটি মুক্তিযুদ্ধের প্রয়োজন, সে যুদ্ধে বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের সম্পৃক্ত করার জন‍্যই এ সংগঠনের আত্মপ্রকাশ। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে প্রবাসী বাঙালিরা যে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিল,এবার এই সংগঠনও সেই ভূমিকা পালন করবে।

সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর এ প্লাটফর্মের নীতি ও আদর্শের সঙ্গে সংহতি প্রকাশ করে মেটিকিউলাস প্রতারকের হাত থেকে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পুনরুদ্ধারের সংগ্রামে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রকৌশলী রানা হাসান মাহমুদ বলেন, যারা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিশ্বাস করে কেবল তারাই এ সংগঠনের সদস‍্য হতে পারবে। যারা মুক্তিযুদ্ধ ও জয় বাংলা শ্লোগানে বিশ্বাস করে না, তাদের এই সংগঠনে যুক্ত হওয়ার প্রয়োজন নেই।

শিল্পী ও বীরমুক্তিযোদ্ধা তাজুল ইমাম দ্বিতীয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলায় – ২০২৬ এ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী কবি, লেখক ও প্রকাশকদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

সাংবাদিক তৌফিক মারুফ বলেন, এটি কোন চিরাচরিত সংগঠন নয়। অন্তর্বর্তী এবং দূরবর্তী লক্ষ‍্য নিয়ে এ সংগঠন যাত্রা শুরু করেছে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ সংগঠনের কার্যক্রম অব‍্যাহত থাকবে।

মিনহাজ আহমেদ সাম্মু বলেন, এ সংগঠন বিশ্বর সকল দেশে, স্টেটে, সিটিতে, কাউন্টিতে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের সকল ব‍্যক্তি ও সংগঠনের পক্ষে থিং ট‍্যাংক হিসেবে কাজ করবে।

সভায় উপস্থিত বক্তারা এ সংগঠনকে গণতান্ত্রিক পন্থায় পরিচালিত করার জন‍্য ড. নবীকে অনুরোধ করেন।

ড. নুরুন নবী সকলকে ধন‍্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। তিনি বঙ্গবন্ধু কন‍্যা শেখ হাসিনার বিচারের নামে জামাত শিবির ইউনুস কর্তৃক পরিচালিত ক‍্যাঙ্গারু কোর্টে যে প্রহসন চলছে তা জাতিসংঘ সহ বিশ্বের সকল মানবাধিকার সংগঠনের দৃষ্টিগোচর করার জন‍্য প্রতিবাদলিপি তৈরীর জন‍্য ব‍্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, ইঞ্জিনিয়ার রানা হাসান মাহমুদের সমন্বয়ে তিন সদস‍্যের কমিটির উপর দায়িত্ব অর্পণ করেন। তিনি সংগঠনের পরবর্তী কর্মসূচি অচিরেই ঘোষণা করা হবে বলে জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD