শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

জলবায়ু প্রকল্পে দুই হাজার কোটি টাকার বেশি অনিয়ম: টিআইবি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

গত ১৪ বছরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত বিভিন্ন প্রকল্পে প্রায় দুই হাজার একশ কোটি টাকার বেশি অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরে সংস্থাটি।

টিআইবির তথ্যমতে, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ৮৯১টি প্রকল্পে দুর্নীতির প্রাক্কলিত পরিমাণ প্রায় ২৪৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১১০ কোটি টাকারও বেশি। সংস্থাটি বলছে, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব, যোগসাজশ এবং স্বজনপ্রীতি স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। তবু সংশ্লিষ্ট জাতীয় তহবিল (বিসিসিটি) অনিয়ম রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, জলবায়ু অভিঘাত মোকাবিলায় প্রতি বছর বাংলাদেশের প্রয়োজন ১২ হাজার ৫০০ মিলিয়ন ডলার। কিন্তু ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক উৎস মিলিয়ে গড়ে বরাদ্দ এসেছে মাত্র ৮৬ মিলিয়ন ডলার— যা প্রয়োজনের মাত্র ০.৭ শতাংশ।

গবেষণায় দেখা গেছে, জাতীয় তহবিলের প্রকল্পগুলোর গড় মেয়াদ ১৩৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ৮৯১টি প্রকল্পের মধ্যে ৫৪৯টির মেয়াদ বাড়াতে হয়েছে। চার বছরের মেয়াদি কিছু প্রকল্প শেষ হতে সময় লেগেছে ১৪ বছর পর্যন্ত।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে মাত্র ১.২ বিলিয়ন ডলার পেয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। জাতীয় তহবিলের প্রায় ৫৪ শতাংশ অর্থ দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা, জবাবদিহিতার অভাব ও দুর্বল প্রশাসনিক ব্যবস্থার কারণেই এই অবস্থা।”

তিনি আরও বলেন, “জলবায়ু অর্থায়নে প্রকৃত উপকারভোগীদের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন কখনো সম্ভব নয়।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD