শিরোনাম :
বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের ইন্টার্নশিপ-নিয়োগের সুযোগ সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে পদক্ষেপের নির্দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, ইইউর সহযোগী সদস্য হতে চায় কানাডা জাফর ইকবাল–মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ ৩৩তম আরব পর্যটন মেলা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ: সংকটগ্রস্ত বিশ্বে চীনের সমন্বিত উন্নয়ন-দর্শন বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছে চীনা নৌবাহিনী দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার নিয়োগে এখনো ভারতের সম্মতি মেলেনি একনেকে তিন মেট্রোরেল ও বৈদ্যুতিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

একনেকে তিন মেট্রোরেল ও বৈদ্যুতিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প এবং ঢাকা–নারায়ণগঞ্জ–জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা।

বুধবার অনুষ্ঠিত একনেকের বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদিত তিনটি মেট্রোরেল প্রকল্প হলো—এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুট। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে সম্মিলিতভাবে প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয় হবে।

এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত এমআরটি লাইন-১-এর বিমানবন্দর–কমলাপুর অংশ এবং এমআরটি লাইন-৫ নর্দানের হেমায়েতপুর–ভাটারা অংশের সংশোধিত ব্যয় প্রস্তাব একনেকে অনুমোদন পেয়েছে।

অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে গাবতলী–দাশেরকান্দি রুটে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।

একনেকের অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে ঢাকা–নারায়ণগঞ্জ–জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগও রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি টাকা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পের কাজ সম্পন্ন হলে ২০৩১ সাল থেকে ঢাকা–নারায়ণগঞ্জ–জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু হতে পারে।

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় মেট্রোরেল সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর এই উদ্যোগকে নগর ও আন্তঃনগর পরিবহন অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD