শিরোনাম :
মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের ইন্টার্নশিপ-নিয়োগের সুযোগ সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে পদক্ষেপের নির্দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, ইইউর সহযোগী সদস্য হতে চায় কানাডা জাফর ইকবাল–মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ ৩৩তম আরব পর্যটন মেলা

দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, শনিবার রাত ১০টা থেকে রোববার দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানায় বিডব্লিউওটি। পূর্বাভাসে বলা হয়, বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় ৩৭টি জেলা ও এর আশপাশের এলাকায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে। এসব অঞ্চলে সাময়িকভাবে দমকা বাতাসের সঙ্গে এক থেকে তিন দফা তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটির তালিকায় রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও যশোর।

সংস্থাটি আরও জানিয়েছে, এ সময়ে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় সাময়িকভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া রোববার দুপুর থেকে রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টির বিস্তার ঘটতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD