শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, নিরাপত্তা ও অভিবাসন সহযোগিতায় গুরুত্ব জাতিসংঘ ফোরামে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সরকার গঠনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রাথমিক বিদ্যালয়ে সংগীতসহ সৃজনশীল বিষয়ের গ্র্যাজুয়েটদের শিক্ষকতায় সুযোগের উদ্যোগ তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম

পার্বত্য জেলায় ভোটকেন্দ্র স্থাপনে পুলিশ-প্রশাসনের সহায়তা নেবে ইসি

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পুলিশ ও প্রশাসনের সহায়তা নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির আখতার আহমেদ ইতোমধ্যে এই নির্দেশনা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বিবেচনায় সকল সময় সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। কেননা, অতীতে এই অঞ্চলে ভোটগ্রহণ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গোলা বর্ষণে নির্বাচন কর্মকর্তাসহ সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। তাই স্থানীয় পুলিশ-প্রশাসনের সহায়তা নিয়ে কাজ করা হয়।

ইতোমধ্যে ভোটকেন্দ্রের খসড়া তালিকা করেছে নির্বাচন কমিশন। বর্তমানে দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ চলছে। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে জানিয়েছেন, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮টি। বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন ধরে গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র রাখা হয়েছে। এই হিসাবে ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এছাড়া পুরুষদের জন্য প্রতি ৬০০ জনের জন্য একটি কক্ষ ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ, আর নারীদের জন্য প্রতি ৫০০ জনের জন্য একটি কক্ষ ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষ হবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। তবে এই সংখ্যা কিছুটা এদিক সেদিক হতে পারে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় ইসি। এজন্য সকল কার্যক্রম এগিয়ে নিচ্ছে সংস্থাটি।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD