শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

নাটোরে নজর কেড়েছে মুগ ডালে তৈরি প্রতিমা

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নাটোর শহরের  উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এক প্রতিমা। মুগ ডাল ব্যবহার করে এই মণ্ডপে তৈরি করা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। যা এরই মধ্যে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। বিভিন্ন স্থান থেকে প্রতিমাটি দেখতে আসতে শুরু করেছেন হাজারো মানুষ। তারা এই শিল্পকর্মের প্রশংসা করেছেন।

আড়াই মাসের চেষ্টায় মৃৎশিল্পী নীল কুমার দাস পুরো প্রতিমাটি আদিরূপ ফুটিয়ে তুলেছেন। প্রথমে কাঠ, বাঁশ ও বিচালির মাধ্যমে তৈরি করা হয় দেবীর কাঠামো। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। মাটি শুকিয়ে যাওয়ার পর তার ওপর সোনালি মুগ ডাল বসানো হয়।

পুরো প্রতিমাটি রূপে আনতে প্রায় ৬০ কেজি (দেড় মণ) ডাল লেগেছে। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর এবং সিংহ-সব চরিত্রেই সূক্ষ্ম কারুকার্যে ডালের আবরণে সাজানো হয়েছে।

মণ্ডপে আসা কৃষ্ণা রানী সরকার বলেন, “ডাল দিয়ে অনেক চমৎকারভাবে দেবী দুর্গার আদিরূপ ফুটিয়ে তোলা হয়েছে। নাটোরে মুগ ডালে তৈরি প্রতিমাটি দেখতে সিংড়া থেকে এসেছি। সেই সঙ্গে লালবাজারের পাটের আঁশ দিয়ে প্রতিমাটিও দেখলাম। অনেক সুন্দর ও নিখুঁতভাবে কাজ করা হয়েছে। অনেক ভক্ত প্রতিমাটি দেখতে আসছেন। ভেতরে প্রবেশ করাই যাচ্ছে না।”

নয়ন মিত্র নামে অপর দর্শনার্থী বলেন, “পরিবারের সবাই একসঙ্গে মুগ ডালের প্রতিমাটি দেখতে এসেছি। অনেক সুন্দর লাগছে। মা দুর্গাকে নতুন রূপে দেখতে পেলাম। সামনে মা আমাদের সকলের মঙ্গল করবেন।”

মিতালী আচার্য বলেন, “ফেসবুকে দেখে মুগ ডালে আবরণে তৈরি দুর্গা মাকে দেখতে এসেছি। মা সব রূপেই সুন্দর তা না দেখলে বুঝা যায় না। এবার মা আমাদের সব অভাব দূর করবেন এবং সুখ-শান্তিতে ভরিয়ে দেবেন।”

প্রতিমা শিল্পী নীল কুমার দাস বলেন, “গতবছর নাটোরে ধানের প্রতিমা দেখেছিলাম। এবার পাটের আঁশ দিয়ে মোড়ানো প্রতিমা দেখলাম। সেই থেকে আমরা চিন্তা করে মুগ ডাল দিয়ে প্রতিমাটি তৈরির উদ্যোগ নেই।”

তিনি বলেন, “কাজটি সহজ ছিল না। প্রায় ৬০ কেজি ডাল ব্যবহার করে পুরো প্রতিমাটি রূপে আনতে হয়েছে। আড়াই মাসের চেষ্টায় প্রতিমাটি তৈরি করি। এক নজর দেখতে অনেক ভক্ত মণ্ডপে আসছেন। প্রশংসা করছেন তারা।”

নতুনপাড়া পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক রাজিব সাহা বলেন, “এবার মুগ ডালের আবরণে প্রতিমা নির্মাণের সিদ্ধান্ত নেই। এরপর প্রতিমাশিল্পীর চেষ্টায় তা রূপে আনা হয়। প্রচুর ভক্ত পূজা-আর্চণা করতে আসছেন আমাদের মণ্ডপে। সবাইকে মুগ্ধ করেছে প্রতিমাটি।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD