শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, মন্ত্রণালয়ের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) নামে একটি ফেক বা এআই জেনারেটেড অডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি একটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা অন্যভাবে সৃষ্ট বিকৃত কণ্ঠ। একজন সচেতন মানুষ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চিনেন, তিনি বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কণ্ঠ নয়।’

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ইসমাইল চৌধুরী সম্রাটসহ বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ডটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ অফিসারকে নির্দেশনা দিতে শোনা যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনা সাধারণ জনগণের নিকট মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে- যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে, উল্লেখ করা হয়েছে প্রতিবাদলিপিতে।

এতে আরও বলা হয়, ‘দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ভুয়া অডিও রেকর্ড বা ভুয়া কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD