শিরোনাম :
নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দুয়ারে সরকারি সেবা: ‘হ্যালো ডিসি’তে মাসে উপকৃত ২,০৯১ জন গুম-নির্যাতনে ক্ষতিগ্রস্তদের অধিকার ও ক্ষতিপূরণে আসছে নতুন অধিদপ্তর ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে বাংলাদেশের খেলার অনুমোদন দিল চীনের উন্নয়ন বিশ্বের জন্য হুমকি নয়, যৌথ উন্নয়নের সুযোগ আগাম সতর্কীকরণ ব্যবস্থায় এআই প্রযুক্তির সমন্বয়ের আহ্বান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধিদল আসছে রোহিঙ্গা ক্যাম্পে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ ফ্রাঙ্কফুর্টে জার্মান আওয়ামী-যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা বাংলাদেশ ‘সেফ কান্ট্রি’ তালিকায়, বদলেছে জার্মানির অ্যাসাইলাম নীতি: স্বেচ্ছায় ফেরার প্রবণতা

মধ্যম শক্তি হিসেবে অবস্থান জোরদারে ব্রিকস-আসিয়ানসহ বিভিন্ন জোটে যোগ দিতে চায় বাংলাদেশ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬

ব্রেন আয়োজিত ‘পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় বক্তারা। প্রথম আলো কার্যালয়, ঢাকা, ৪ জুলাই ২০২৬ । ছবি: শুভ্র কান্তি দাশ

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় আন্তর্জাতিক ও বহুপক্ষীয় সংস্থাগুলোর কার্যকারিতা আগের তুলনায় কমে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, বৈশ্বিক এই পরিবর্তনের প্রেক্ষাপটে মধ্যম শক্তি হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে ব্রিকস, আসিয়ান, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এর মতো বিভিন্ন আন্তর্জাতিক জোটে যুক্ত হতে আগ্রহী বর্তমান সরকার।

শনিবার (৪ জুলাই) সকালে গবেষণাপ্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেন) আয়োজিত ‘পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনার প্রচার সহযোগী ছিল প্রথম আলো।

আলোচনায় রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিএনপি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই সমৃদ্ধি অর্জনে সরকার অভ্যন্তরীণ চাহিদাভিত্তিক উন্নয়ন কৌশল অনুসরণ করছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বহুপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় প্রচলিত অনেক আন্তর্জাতিক ও বহুপক্ষীয় প্রতিষ্ঠান তাদের আগের কার্যকারিতা ধরে রাখতে পারছে না। ফলে বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতির পরিবর্তিত বাস্তবতায় নতুন আঞ্চলিক ও আন্তর্জাতিক জোটগুলোর গুরুত্ব বেড়েছে। এ কারণে বাংলাদেশও এসব প্ল্যাটফর্মে সম্পৃক্ত হয়ে কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চায়।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, সরকার বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় ঋণ বা অনুদাননির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে শিল্পায়ন, উৎপাদনমুখী সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং মুক্তবাণিজ্য চুক্তির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি ‘টু প্লাস টু’সহ বিভিন্ন কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ক্ষয়প্রাপ্ত বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করে তোলার পাশাপাশি জনগণের স্বার্থ রক্ষাই সরকারের অন্যতম লক্ষ্য।

গোলটেবিল আলোচনায় শিক্ষক ও গবেষক আসিফ বিন আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান), চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সহযোগী অধ্যাপক ওবায়দুল হক এবং ব্রেনের নির্বাহী পরিচালক সফিকুর রহমান।

সূত্র: প্রথম আলো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD