শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৫ শতাংশে পৌঁছেছে

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গত কয়েক মাসের মূল্যস্ফীতিতে সাময়িক স্বস্তির পর আবারও উর্ধ্বগতি দেখা দিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানায়, জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ৮.৫৫ শতাংশে পৌঁছেছে, যা জুনের ৮.৪৮ শতাংশ থেকে সামান্য বেড়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্যসামগ্রীর মূল্যস্ফীতি জুলাইয়ে ৭.৫৬ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি হয়েছে ৯.৩৮ শতাংশ। এটি জুন মাসের তুলনায় উভয় ক্ষেত্রেই কিছুটা বৃদ্ধি পায়, যেখানে খাদ্যসামগ্রীর মূল্যস্ফীতি ছিল ৭.৩৯ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতের ৯.৩৭ শতাংশ।

অঞ্চলভিত্তিক দিক থেকে দেখা যায়, গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির হার বেড়ে ৮.৫৫ শতাংশে পৌঁছেছে, যা জুনের ৮.৪৬ শতাংশ থেকে কিছুটা বেশি। খাদ্য খাতে গ্রামে মূল্যস্ফীতি বেড়ে ৭.৩৬ শতাংশ হয়েছে। শহরাঞ্চলেও মূল্যস্ফীতি সামান্য বৃদ্ধি পেয়ে ৮.৯৫ শতাংশে দাঁড়িয়েছে। খাদ্য খাতে শহরে মূল্যস্ফীতি জুলাইয়ে ৮.০৬ শতাংশ হয়েছে।

এই অবস্থায় ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের জুলাই মাসে যেসব পণ্য ও সেবা ক্রয় করতে ১০০ টাকা খরচ হতো, সেই একই জিনিসপত্র কিনতে এখন ১০৮ টাকা ৫৫ পয়সা খরচ হচ্ছে। অর্থাৎ প্রতি ১০০ টাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় প্রায় ৮ টাকা ৫৫ পয়সার বাড়তি চাপ তৈরি হয়েছে।

মূল্যস্ফীতির এই প্রবণতা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ জনগণের জীবনযাত্রার উপর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD