শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

ব্যাংক খাতে শৃঙ্খলায় ২০ ব্যাংক মার্জের পরিকল্পনা, পদ্মা ব্যাংক নজরদারিতে

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ১৫ থেকে ২০টি ব্যাংক একীভূত (মার্জ) করার পরিকল্পনা নিয়েছে। প্রাথমিকভাবে ৫টি ব্যাংকের মার্জ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে মুদ্রানীতির অর্ধবার্ষিক ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।

গভর্নর বলেন, “মার্জার কোনো তাত্ক্ষণিক চিকিৎসা নয়, এটি বড় ধরনের সার্জিক্যাল অপারেশন। মূল লক্ষ্য হলো আর্থিক স্থিতিশীলতা, মূলধন শক্তিশালীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠা।”

তিনি জানান, ব্যর্থ ব্যাংকগুলোকে পর্যায়ক্রমে একীভূত করা হবে। এক্ষেত্রে পদ্মা ব্যাংক বিশেষ নজরদারিতে রয়েছে। প্রয়োজনে একে অন্য ব্যাংকের সঙ্গে মার্জ করা হতে পারে।

ড. মনসুর বলেন, “সরকার ব্যাংক কিনতে চায়নি, বাধ্য হয়ে জনস্বার্থে হস্তক্ষেপ করেছে। এক বছর সময় দেওয়া হয়েছিল ঘুরে দাঁড়াতে। ইসলামী ব্যাংক ও ইউসিবি কিছুটা সফল হয়েছে, তাই এখন তাদের হস্তক্ষেপের দরকার নেই।”

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নতুন আইনে একজন পরিচালক সর্বোচ্চ ছয় বছর পর্ষদে থাকতে পারবেন এবং একই পরিবারের সদস্যদের সংখ্যা নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে। এছাড়া, স্বতন্ত্র পরিচালক নিয়োগ হবে বাংলাদেশ ব্যাংকের তালিকা থেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD