বন্ধুপ্রতীম দুই দেশ চীন এবং বাংলাদেশের সিরামিক শিল্পের মধ্যে সহযোগিতা ও উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্য সম্পর্ক জোরদার জরুরি বলে মন্তব্য করেছেন উভয় দেশের সিরামিক শিল্প সংশ্লিষ্টরা। তাদের মতে, এশিয়ান সিরামিকস টেকনোলজি ৫০ ফোরাম-ঢাকা’র বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে চীনের উন্নত সিরামিক প্রযুক্তি বাংলাদেশের শিল্পে স্থানান্তরের এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে। পাশাপাশি আধুনিকীকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতেও তা দারুন সহায়ক ভূমিকা রাখতে পারে।
শনিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান সিরামিকস টেকনোলজি ৫০ ফোরাম – ঢাকা’ বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন – বিসিএমইএ এবং ফোশান ইউনিসিরামিকস এক্সপো যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে মিডিয়া পার্টনার ছিল সিরামিক টাউন উইকলি ও সিরামিক বাংলাদেশ ম্যাগাজিন।
সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন, সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন, সিরামিক টাউন উইকলি’র প্রেসিডেন্ট ও ফোশান ইউনিসিরামিকস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার লি সিনলিয়াং।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ বলেন , আমাদের লক্ষ্য চীনের উন্নত সিরামিক প্রযুক্তি বাংলাদেশের শিল্পে স্থানান্তরের সুযোগ তৈরি করা, যা এই শিল্পের আধুনিকীকরণ এবং উৎপাদন।