শিরোনাম :
বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, রেল উন্নয়নে ২০৪৫ সাল পর্যন্ত ২৪ প্রকল্প গণতান্ত্রিক উত্তরণের পর ঢাকা-বার্লিন সহযোগিতায় নতুন সম্ভাবনা দেখছে জার্মানি ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইতিহাস গড়লেন তিন বাংলাদেশি শিক্ষার্থী বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে:বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বিজিবি–বিএসএফ টানাপোড়েনে সীমান্তে আটকা নারী ও শিশু, চরম দুর্ভোগে পরিবার

মসজিদ মুসলিম সমাজের হৃদস্পন্দন: ধর্ম উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ মুসলিম সমাজের হৃদস্পন্দন। নামাজ আদায়ের পাশাপাশি সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ বিকাশে মসজিদের অগ্রণী ভূমিকা রয়েছে।

আজ দুপুরে খুলনায় নুরনগরে বিভাগীয় ইমাম সম্মেলন এবং মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ইত্যেমধ্যে ৩৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সম্পন্ন হয়েছে, বাকীগুলো প্রক্রিয়াধীন। এসকল মসজিদের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সংহতি এবং একতাবোধ প্রতিষ্ঠিত হবে। একটি ভ্রাতৃত্বপূর্ণ আবহ তৈরিতে মডেল মসজিদ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

নামাজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, যতবেশি মসজিদ তৈরি হবে ততবেশি মুসল্লী তৈরি হবে। নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে রক্ষা করে। এর ফলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে যাবে।

ড. খালিদ বলেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা খুব তাড়াতাড়ি গেজেট আকারে প্রকাশিত হবে। এর ফলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরির নিশ্চয়তা তৈরি হবে। কেউ সহজেই তাদেরকে চাকরিচ্যুত করতে পারবে না। তিনি খুতবার আগে ইসলামের আলোকে সামাজিক সমস্যাগুলো মুসল্লীদের মাঝে তুলে ধরতে ইমামদের প্রতি অনুরোধ জানান।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও ইসলামিক ফাউন্ডেশনের বোড অব গভর্নরসের গভর্নর সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন। খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার এতে স্বাগত বক্তব্য দেন।

উল্লেখ্য, চারতলা বিশিষ্ট খুলনা মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে প্রায় ১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। এ মসজিদে পুরুষ, মহিলা, অক্ষম ও বয়স্কদের ওজু ও নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া, ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম শিশু কর্নার, মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, গেষ্ট রুম, কনফারেন্স রুম ও গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে।

এ অনুষ্ঠানে উপদেষ্টা নির্বাচিত দুস্থ ও অসহার ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করেন।

শেষে উপদেষ্টা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফলক উম্মোচন করেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD