শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

কামরানের পক্ষে নির্বাচনী প্রচারণায় গৌরীপুরের আ.লীগ নেতারা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সকল ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

শুক্রবার (২৭ জুলাই) সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে তাঁরা নির্বাচনী প্রচারনার কাজে অংশ নিয়ে দিনব্যাপি লিফলেট বিতরন, ভোট প্রার্থনাসহ মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরানসহ আওয়ামীলীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গৌরীপুর উপজেলা সকল ইউনিয়ন আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ঐক্য ফোরামের উদ্যোগে সিলেটে এ সাংগঠনিক সফরের আয়োজন করা হয়।

২নং গৌরীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লবের ব্যবস্থাপনায় উক্ত সফরের নেতৃত্ব দেন সংগঠনের আহবায়ক সহনাটি ইউনিয়ন আ.লীগের সভাপিত রুহি দাস আচার্য্য, যুগ্ম আহবায়ক বোকাইনগর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোসলেম উদ্দিন, মাওহা ইউনিয়ন আ.লীগের সভাপতি নূর মোহাম্মদ কালন।

এতে অংশগ্রহন করেন মইলাকান্দা ইউনিয়ন আ.লীগের সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক তপন রায়, অচিন্তপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মাওহা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সহনাটি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বোকাইনগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, রামগোপালপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি জহিরুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ভাংনামারী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাকির হাসনাত দোলন প্রমুখ।

রুকুনুজ্জামান পল্লব জানান সিলেটে নির্বাচনী প্রচারনাকালে তারা মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রিয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও এডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তাঁরা গৌরীপুর থেকে এসে সিলেটে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন করায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD