শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

উৎসবমুখর পরিবেশে মাইনজ শহরে বাঙালিদের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

ফাতেমা রহমান রুমা: নানা উৎসবপর্ব আর বিশেষ দিনের অনুষ্ঠানগুলো শত ব্যস্ততার মাঝেও ব্যাপক আগ্রহ আর উদ্দীপনায় উদযাপন করে থাকেন জার্মান প্রবাসী বাঙালি কমিউনিটির বিভিন্ন সংগঠন।

এরই ধারাবাহিকতায় গত ৩০ জুন জার্মানিতে অনুষ্ঠিত হয় মাইনজ প্রবাসীদের ঈদ পুর্নমিলনী। উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করে জার্মানির মাইনজ প্রবাসী বাঙালি কমিউনিটি।

ওই দিন মাইনজ শহরের Volkspark-এ জার্মান প্রবাসী বাঙালিরা মিলিত হন সৌহার্দ আর সৌভ্রাতৃত্বের বন্ধনে নিজেদের মধ্যে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করতে।

ফ্রাঙ্কফুর্ট, মানহাইম, বিজবার্ডেন ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী অনেক প্রবাসী বাংলাদেশী এই ঈদ পুর্নমিলনীতে অংশগ্রহণ করেন। দূর-দূরান্ত থেকে ছুটে আসা প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে নিজেদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রাকৃতিক সুন্দর পরিবেশে নিজেদের মধ্যে তারা আড্ডা আর স্মৃতিময় গল্পে উচ্ছ্বাসময়ভাবেই কাটান দিনটি।

প্রবাসীদের এই মিলন মেলায় বাড়তি আকর্ষণ ছিল ছোট ছোট বাচ্চাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষপর্বে ছিল বাঙালিদের ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা-পুলি আর সুস্বাধু খাবারের বিশেষ পরিবেশনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD