শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

ওমরাহ যাত্রীদের ফিরে যাওয়ার সময় বেঁধে দিল সৌদি, বেশি থাকলে শাস্তি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

চলতি বছর পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে এখন পর্যন্ত যেসব বিদেশি মুসল্লি সৌদি আরবে অবস্থান করছেন, তাদেরকে নিজের দেশে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

ওমরাহ পালনকারীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার শেষ তারিখ আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করেছে হজ মন্ত্রণালয়। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

সংবাদমাধ্যমটি বলছে, হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিদেশি ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ তারিখ হিসেবে ১ জিলকদ অর্থাৎ ২৯ এপ্রিল নির্ধারণ করেছে। আগামী ১ জিলকদ থেকে শুরু হওয়া বার্ষিক হজ মৌসুমের প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে সৌদির এই মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৩ এপ্রিল তথা ১৫ শাওয়াল পর্যন্ত পবিত্র ওমরাহ পালনের জন্য ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ওমরাহ যাত্রীদের ফিরে যাওয়ার জন্য নির্ধারিত তারিখের বেশি সময় ধরে সৌদিতে অবস্থান করলে তা আইনগত শাস্তির বিধানের মধ্যে পড়বে। এছাড়া ব্যক্তিদের পাশাপাশি ওমরাহ পরিষেবা প্রদানকারী সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোকেও নির্দিষ্ট সময়ের মধ্যে হজযাত্রীদের প্রস্থান সম্পর্কিত নিয়ম এবং নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি আরবের এই মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, নির্দিষ্ট তারিখের মধ্যে ফিরে যেতে যে কোনও ধরনের বিলম্ব আইনের লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে। কোম্পানি এবং প্রতিষ্ঠান কর্তৃক হজযাত্রীদের অতিরিক্ত সময় ধরে অবস্থানের বিষয়ে রিপোর্ট না করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়াও সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা হতে পারে।

প্রসঙ্গত, হজের সময় যেন হজযাত্রীরা নির্বিঘ্নে পবিত্র মক্কা ও মদিনায় পৌঁছাতে পারেন এবং সেখানে অবস্থান করতে পারেন সেজন্য ওমরাহকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশনা দেওয়া হয়ে থাকে।

হজের সময় মক্কার কাবা শরীফে ২০ লাখেরও বেশি মুসল্লির সমাগম হয়। এছাড়া বছরের যে কোনও সময় পবিত্র ওমরাহ পালন করা গেলেও পবিত্র হজ করতে হয় আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজ মাসে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD