শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ছাত্রলীগের পদপ্রত্যাশিদের গণভবনে ডেকেছেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ জুলাই, ২০১৮

ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশিদের গণভবনে ডাকা হয়েছে। ৪ জুলাই সন্ধ্যা ৬টায় তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহসভাপতি আরিফুর রহমান লিমন রোববার গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।

তিনি জানান, ২৯তম সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা মনোনয়ন ফর্ম কিনেছিলেন শুধুমাত্র তাদের সকলকে গণভবনে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

আরিফুর রহমান লিমন বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে ছাত্রলীগকে এই মর্মে জানানো হয়েছে।ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেছেন, যারা মনোনয়ন ফর্ম কিনেছিল তাদেরকে এ খবরটি জানাতে।

১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সভাপতি পদে ১১১ জন আর সাধারণ সম্পাদক পদে ২১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD