শিরোনাম :
বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, রেল উন্নয়নে ২০৪৫ সাল পর্যন্ত ২৪ প্রকল্প গণতান্ত্রিক উত্তরণের পর ঢাকা-বার্লিন সহযোগিতায় নতুন সম্ভাবনা দেখছে জার্মানি ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইতিহাস গড়লেন তিন বাংলাদেশি শিক্ষার্থী বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে:বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বিজিবি–বিএসএফ টানাপোড়েনে সীমান্তে আটকা নারী ও শিশু, চরম দুর্ভোগে পরিবার

রমজানের রাত

মো. খলিলুর রহমান:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

রমজানের রাত 

রহম নামে আরশ হতে নামছে রহম এ কোন মায়া
নামছে রহম আরশ হতে অনুভূতির পরম কায়া।

যায় ছুঁয়ে যায় শান্তি বিলায় এই না ধরায় প্রভুর দয়ায়
প্রশান্ত মন রয় জেগে রয় পাওয়ার তরে সেই সে মাওয়া

ইথার চুঁয়ে নামছে ভুইয়ে কোন অপরুপ রহম নদী
অনুভবের মহান ব্রতে ছুঁতে পারো হে মন যদি।

তবেই তোমার ধরার জনম হিরক প্রভায় আলোকিত
দীনতা নয় প্রাচুর্যে ঢের হ্রদয় হবে উচ্চকিত।

উচ্চকিত হৃদয় তোমার প্রশান্তিতে রইবে ভরে
নতুন জীবন উঠবে গেয়ে প্রশান্তি গান শুভ্র ভোরে।

রাতের অমানিশা কেটে বইবে দেখো আলোর নদী
বইবে রহম খোদার করম বইবে দেখো নিরবধি

এই কামনা এই বাসনা পষছি আজি হৃদয় পটে
তোমার রহম না পাই যদি ব্যর্থ আমি ব্যর্থ বটে।

তাইতো খুঁজি শব এ ক্বদর রহম ভরা রাত্রি তোমার
হাজার মাসের চাইতে সেরা রহম রাতি হে পরওয়ার

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD