শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

২০২৫ সালের হজযাত্রীদের জন্য যে টিকা বাধ্যতামূলক করল সৌদি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

২০২৫ সালের হজযাত্রীদের জন্য ম্যানিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদির সরকার। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদির নাগরিক ও হজের সময় আগত যাত্রীদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হজযাত্রীদের ম্যানিনজাইটিস টিকা গ্রহণের প্রমাণপত্র বা টিকা সনদও সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সৌদির বিমানবন্দরে পৌঁছানোর পর যদি কোনো যাত্রী টিকা সনদ প্রদর্শন করতে না পারেন, তাহলে তাকে পত্রপাঠ ফেরত পাঠানো হবে।

ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, “হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। তাই টিকা গ্রহণ না করলে বা টিকার সনদ না থাকলে কোনো যাত্রীকেই হজের অনুমতি দেওয়া হবে না।”

প্রসঙ্গত, ম্যানিনজাইটিস হলো মস্তিষ্কের ঝিল্লি এবং ঘাড়-মেরুদণ্ডের টিস্যুর প্রদাহজনিত একটি রোগ। ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকজাতীয় পরজীবি জীবাণুর আক্রমণে এই রোগ হয়। এই রোগটি সংক্রামক, শারীরিকভাবে বেশ যন্ত্রণাদায়ক। প্রায় সময়েই এ রোগের জেরে মৃত্যু পর্যন্ত ঘটে।

সূত্র : জিও টিভি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD