শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা, ২৫ সেপ্টেম্বর: সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিএসসি ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এমবিবিএস ও বিডিএস অথবা সমমানের ডিগ্রিধারীরা আগামী ১ অক্টোবর সকাল থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

পিএসসি জানিয়েছে, আগামী নভেম্বর মাসে লিখিত পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে পৃথকভাবে ২০ নম্বর করে থাকবে। এ ছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে এবং ক্যাডার-সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। সাধারণ বিসিএসের লিখিত পরীক্ষার ফলও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এতে ৬ হাজার ১৬৫ জন চাকরিপ্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পিএসসির সর্বশেষ বিশেষ বিসিএস ছিল ৪৯তম বিসিএস। ওই বিসিএসের মাধ্যমে সরকারি কলেজে ৬৮৩ জন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়।

স্বাস্থ্য ক্যাডারে সর্বশেষ বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়া হয় ৪৮তম বিসিএসে। ওই পরীক্ষার মাধ্যমে তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ৩ হাজার ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হন।

উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD