শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

‘চীনের আকর্ষণ ভাষায় প্রকাশ করা অসম্ভব!’ ‘চীনের উৎপাদন শিল্পের শক্তিশালী ভিত্তি রয়েছে, চীনের এআই বড় মডেলের কর্মক্ষমতাও অত্যন্ত চমৎকার!’

২৩ সেপ্টেম্বর টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেয় সিজিটিএন। সাক্ষাৎকারে চীনের বাজার, অত্যাধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যতে চীন-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে নিজের সর্বশেষ ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরেন মাস্ক।

‘প্রেসিডেন্ট সি চিন পিং একজন মহান নেতা’

মাস্ক বলেন, ‘চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একজন মহান নেতা। তাঁর নেতৃত্বে চীন ব্যাপক উন্নয়ন ও সাফল্য অর্জন করেছে, যা আমি নিজেও প্রত্যক্ষ করেছি।’

মাস্ক বলেন, ‘যদি আপনি চীনে যান, তাহলে প্রতিবছর দেশটির যে দ্রুত পরিবর্তন ঘটছে, তা স্বচক্ষে দেখতে পাবেন। নতুন ভবন, নতুন অবকাঠামো এবং রাস্তায় হাঁটার সময়ও চীনের সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উল্লেখযোগ্য উন্নতি অনুভব করা যায়। এসব অর্জন সি চিন পিংয়ের নেতৃত্বেই সম্ভব হয়েছে। তিনি অসাধারণ দক্ষতাসম্পন্ন এবং অসাধারণ সাফল্য অর্জন করেছেন।’

‘শাংহাই সুপার ফ্যাক্টরির সাফল্য চীনা দলের ওপর নির্ভরশীল’

চীনে টেসলার ব্যবসা নিয়ে আলোচনা করতে গিয়ে মাস্ক শাংহাই সুপার ফ্যাক্টরির প্রশংসা করেন।

তিনি বলেন, চীনের উৎপাদন শিল্পের শক্তিশালী ভিত্তি রয়েছে। টেসলার শাংহাই সুপার ফ্যাক্টরির সাফল্যের পেছনে চীনা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দলে বিপুলসংখ্যক প্রতিভাবান মানুষ কাজ করছেন। তারা পরিশ্রমী ও নির্ভরযোগ্য। পণ্যের মান প্রথম শ্রেণির এবং উৎপাদন দক্ষতাও অত্যন্ত উচ্চ।

শাংহাইয়ের এই কারখানাকে ‘রত্ন’ বলে অভিহিত করেন ইলন মাস্ক।

‘চীনের বড় মডেলের কর্মক্ষমতা অত্যন্ত উজ্জ্বল’

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার বড় মডেল নিয়েও উচ্চপ্রশংসা করেন মাস্ক। তিনি বলেন, চীনের এআই বড় মডেলের সামগ্রিক কর্মক্ষমতা অত্যন্ত চমৎকার এবং প্রতি ইউনিট কম্পিউটিং ক্ষমতার ব্যবহারে উৎপাদনশীলতা বিশ্বের শীর্ষ পর্যায়ের কাছাকাছি।

মাস্কের মতে, চীন কম্পিউটিং সক্ষমতার ঘাটতি সমাধানে অধিকাংশ মানুষের প্রত্যাশার চেয়েও দ্রুত অগ্রগতি করবে। তাঁর পূর্বাভাস—আগামী দুই থেকে তিন বছরের মধ্যে লিথোগ্রাফি প্রযুক্তি ও চিপ উৎপাদনের অগ্রগতির মাধ্যমে চীন কম্পিউটিং ঘাটতির অনেকটাই পূরণ করতে পারবে।

‘২০ বছরে ১০ হাজার কোটি হিউম্যানয়েড রোবট’

সাম্প্রতিক বছরগুলোতে চীনের হিউম্যানয়েড রোবট প্রযুক্তিতে একের পর এক নতুন অগ্রগতি বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করেছে। মাস্কও সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার চীনের হিউম্যানয়েড রোবটের ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

মাস্ক বলেন, এটি এমন একটি শিল্প, যেখানে চীন ও যুক্তরাষ্ট্র একসঙ্গে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে।

তিনি ভবিষ্যতের একটি চিত্র তুলে ধরে বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব রোবট থাকতে পারে। এসব রোবট বয়স্ক বাবা-মায়ের যত্ন নেওয়া, শিশুদের দেখাশোনা করা এবং এমনকি শিশুদের ব্যক্তিগত শিক্ষক হিসেবেও কাজ করতে পারে। পাশাপাশি তারা বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে পারবে।

মাস্ক বলেন, ভবিষ্যতে একজন মানুষ শত শত, এমনকি হাজার হাজার রোবট ও ডিজিটাল এজেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।

তিনি পূর্বাভাস দেন, ‘১০ বছর বা তারও কম সময়ের মধ্যে বিশ্বে অন্তত ১০০ কোটি হিউম্যানয়েড রোবট থাকতে পারে। ১৫ বছরে এই সংখ্যা হাজার কোটিতে এবং ২০ বছরে ১০ হাজার কোটিতে পৌঁছাতে পারে।’

‘চীনের আকর্ষণ ভাষায় প্রকাশ করা অসম্ভব’

১১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্ক বলেছিলেন, ‘চীন অসাধারণ। সবাইকে জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, তারা যেন চীন ঘুরে দেখেন।’

বেইজিং থেকে সি’আন পর্যন্ত উচ্চগতির রেল ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে মাস্ক বলেন, “আমি একবার উচ্চগতির রেলে বেইজিং থেকে সি’আন গিয়েছিলাম। অভিজ্ঞতাটি ছিল অত্যন্ত চমৎকার। উচ্চগতির রেলস্টেশনগুলো খুবই জমকালো। টেরাকোটা আর্মি বিশ্বের বিস্ময়গুলোর একটি। মনে রাখবেন, সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকবেন না। জানালার বাইরে তাকান। পথের দৃশ্য খুব সুন্দর।”

কেন তিনি সবাইকে নিজে চীন ঘুরে দেখার পরামর্শ দেন—এমন প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ‘কারণ আমার ভাষায় চীনের আকর্ষণ পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। চীন এককথায় অসাধারণ।’

সূত্র: স্বর্ণা, ফয়সল, আনন্দী, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD