শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা খাতে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে ইউনিসেফের সঙ্গে আলোচনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজায় জাতিসংঘ সদর দপ্তরে ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডাইরেক্টর পিয়া রেবেলো ব্রিট্টোর সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।

বৈঠকে শিক্ষা ক্ষেত্রে এডুকেশন টেকনোলজি (EdTech)-এর ব্যবহার বাড়ানো, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়ন, শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির আরও কার্যকর সংযুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও বিস্তৃত করা সম্ভব। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা-উপকরণের কার্যকর ব্যবহার শিক্ষার্থীদের ভাষাগত ও অন্যান্য মৌলিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতে গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সহযোগিতা এবং সম্পৃক্ততার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নত করতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার কীভাবে নিশ্চিত করা যায় এবং শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সক্ষমতা কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়েও মতবিনিময় করেন তারা।

প্রতিবন্ধী শিশুদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও সহজপ্রাপ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। শারীরিক বা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে কোনো শিশু যেন মানসম্মত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এডটেক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি, গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা খাতের সংযোগ এবং প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউনিসেফ।

ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডাইরেক্টর পিয়া রেবেলো ব্রিট্টো এসব ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার আশ্বাস দেন। প্রতিটি শিশুর জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও ভবিষ্যতমুখী শিক্ষা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে ইউনিসেফ বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

পরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ইউএন প্লাজার ইউনিসেফ হাউজে আয়োজিত ‘Skills for Brighter Futures: Investing in Human Capital for Youth on the Move’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

গোলটেবিল বৈঠকে পরিবর্তনশীল কর্মবাজারের উপযোগী করে তরুণদের গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণে বিনিয়োগ, মানবসম্পদের সক্ষমতা বৃদ্ধি এবং তরুণদের জন্য ভবিষ্যতমুখী সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন একটি দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তির অন্যতম ভিত্তি। বাংলাদেশ বিশ্বাস করে, প্রাথমিক শিক্ষা থেকেই প্রতিটি শিশুকে জ্ঞান ও দক্ষতার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজগতের জন্য প্রস্তুত করতে হবে। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD