শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ন্যূনতম মজুরি ১৬ হাজার করার দাবি গার্মেন্টস শ্রমিকদের!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিন্ম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের (এনজিডব্লিউএফ) নেতারা। এদিকে একই দাবিসহ কৃষিপণ্যের লাভজনক মূল্যের দাবিতে গণজমায়েত কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি ও গণমোর্চা।

মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামসুল আলমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- গণমোর্চার সমন্বয়কারী মো. মাসুম, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, আলী হোসেন, শামসুল হুদা মামুন, কাজী আমানুল্লাহ মাহফুজ, দুলাল সাহা, সুলতান আহমেদ বিশ্বাস, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম বুলু, মশিউর রহমান বাবুল প্রমুখ।

এ সময় তারা গার্মেন্টস কর্মীদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের পাশাপাশি ৬ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- কৃষকদের কৃষিপণ্য বিক্রির খাতিরে কৃষক ও কৃষিপণ্যের ব্যবসায়ীদের সমন্বয়ে

শুক্রবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এনজিডব্লিউএফ আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, মালিকদের এবং সরকারের বিবেচনা করা উচিৎ যে, শ্রমিকদের জীবনমান, স্বাস্থ্য নিরাপত্তা এবং সন্তুষ্টির সঙ্গে উৎপাদন এবং পণ্যের মান সম্পর্কিত। অভুক্ত, অর্ধাহার বা অতৃপ্ত শ্রমিকদের দিয়ে অধিক উৎপাদন এবং গুণগত মান আশা করা যায় না। ইতোমধ্যে জাহাজ ভাঙা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ হয়েছে ১৬ হাজার টাকা, সরকারি কর্মচারীদের বর্তমান সর্বনিম্ন বেতন ১৭ হাজারেরও বেশি। কিন্তু দেশের প্রধান রপ্তানিকারক শিল্প গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি কেন এতো কম থাকবে? তাদের মজুরি ১৬ হাজার টাকার কম কোনভাবেই নির্ধারণ করা যাবে না।

সংগঠনটি সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, মো. শহিদুল ইসলাম, এম দেলোয়ার হোসেন, আরিফা আক্তার, ফারুক খান, সাফিয়া পারভীন, মো. রফিক, নাজমা আক্তার, কোহিনূর আক্তার প্রমুখ।

সমাবেশের আগে পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট ও তোপাখানা রোড এলাকায় বাংলাদেশের পতাকা ও লাল পতাকা সজ্জিত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

বাজার কাঠামো গড়ে তোলা, সারাদেশে আলুর ন্যায় অন্যান্য পচনশীল সবজির হিমাগার গড়ে তোলা, রপ্তানির জন্য বিশেষায়িত টেস্টিং ল্যাব গড়ে তোলা, আগামী জাতীয় বাজেটে উল্লেখযোগ্য পরিমাণে কৃষি উপকরণে ভর্তুকি বাড়ানো, কৃষিপ্রধান এলাকায় কৃষিপণ্য ভিত্তিক শিল্প গড়ে তোলা এবং ভারতের স্বামীনাথন কমিশনের মতো বাংলাদেশেও একটি কৃষি কমিশন গঠন করতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD