শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

একজন ব্যবসায়ী যুক্তরাষ্ট্র পরিচালনা করছেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

ব্যবসায়ীদের রাজনীতি করা নিয়ে নেতিবাচক মানসিকতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেছেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে এখন একজন ব্যবসায়ী পরিচালনা করছেন।’

পোশাক শিল্পপার্ক প্রতিষ্ঠা করার জন্য ৫০০ একর জমি বরাদ্দের সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে বুধবার রাজধানীর রেডিসন হোটেলে এফবিসিসিআই সভাপতি এ কথা বলেন। এ সময় তিনি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত করতে সবাইকে আহ্বান জানান।

সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘অনেকে বলে থাকেন সংসদে ব্যবসায়ীদের সংখ্যা নাকি বেশি হয়ে গেছে। ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবে না। রাজনীতিবিদেরা ব্যবসা করতে পারবে না। এই মানসিকতা থেকে বেড়িয়ে আসা উচিত।’ তিনি বলেন, ‘আমরা অর্থনীতি বিনির্মাণে যে অবদান রাখছি। তার স্বীকৃতি প্রতিটা জায়গা থেকে চাই। আমাদের উৎসাহিত করেন, আমরা আপনাদের সুন্দর একটি বাংলাদেশ উপহার দেব।’

রেডিসন হোটেলে বিজিএমইএ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মধ্যে জমি বরাদ্দের চুক্তি হয়। এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও বেজার নির্বাহী চেয়ারম্যান এমদাদুল হক অনুষ্ঠানে বক্তব্য দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD