শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনের সার: ওবায়দুল কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ জুন, ২০১৮
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের বলেন, বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনের সার। তাদের আন্দোলনে জনগণ সাড়া দিবেনা। বিএনপির তুমুল-জোরদার আন্দোলনের রঙ্গিন খোয়াব কুর্পূরের মত বাতাসে মিলে যাবে।
শনিবার (১৬ জুন) সকালে ঈদের নামাজ শেষে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

বিএনপির আন্দোলনের কোন ইস্যু নেই। তারা ইস্যু খোঁজার চেষ্টা করছে। বিএনপি তাদের দলীয় নেত্রী খালেদা জিয়ার অসুস্থতাকে পূঁজি করে আন্দোলনের পাঁয়তারা করছে। এতে তারা রাজনৈতিক মাঠে হাকডাক দেওয়ার চেষ্টা করলেও তাতে সাধারণ জনগণ কোনো সাড়া দিবেনা।
এসময় মন্ত্রী সাথে জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার সাধারণ জনগণ ঈদের নামাজ আদায় করেন। পরে সবাই মন্ত্রীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD