শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

জার্মান আওয়ামীলীগের কর্মী সভা

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

গত ১৮ই জুন ২০২৩ ইং রবিবার সন্ধ্যা ৭ টায় Saalbau Haus Gallus অডিটরিয়ামে জার্মান আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব শাহ আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাহফুজ ফারুক। গত অক্টোবরে সফল সন্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে সকল সদস্যদের উপস্থিতি ও মতামত প্রদান ছিল আলোচনার মূল বিষয়বস্তু।

কর্মীসভার শুরুতে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে আওয়ামীলীগের সকল নেতা- কর্মীদের উদাত্ত্ব আহ্বান জানান সংগঠনের সভাপতি। অতি শিঘ্রই জার্মানির অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং মূল কমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়।

সভায় জার্মান প্রবাসী আওয়ামীলীগ নেতারা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সভায় উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী আলোচনায় অংশগ্রহণ করেন। প্রবাসী নেতারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে ও মুক্তিযুদ্ধ চেতনা লালন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে আওয়ামী কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD