শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জার্মানিতে হয়ে গেল বাঙালি ঐতিহ্যের পিঠা উৎসব

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি
  • প্রকাশের সময়: রবিবার, ২০ নভেম্বর, ২০২২

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে সোনার বাংলা সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব।

জার্মানির বিভিন্ন প্রদেশের নানার প্রান্ত থেকে বাঙালিরা অংশ নেয় প্রাণবন্ত এই পিঠা উৎসবে।জার্মানিতে অবস্থানরত প্রবাসীরা তাঁদের নিজ নিজ বাড়ি থেকে বাঙালি ঐতিহ্যের আলোকে তৈরী বাহারি রকমের মুখরোচক পিঠা নিয়ে মেলায় অংশগ্রহণ করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নানান গঠনে ও বিভিন্ন রঙের পিঠা দেখে অনেকে আনন্দে বিস্ময় প্রকাশ করেছেন।

বিদেশের মাটিতে জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে আসা বাঙ্গালিদের এই উৎসব দেখে যে কেও মনে করবে এ যেন এক টুকরো বাংলাদেশে। বাহারি রকমের পিঠা আর উল্লেখযোগ্য হারে বাঙ্গালীদের অংশগ্রহণে পিঠা উৎসব হয়ে হয়েছিল প্রাণবন্ত।

পিঠা উৎসবের অনুষ্ঠান পরিচালনা করেন কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাকির হোসেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন, ডলি হোসেন, নজরুল ইসলাম, ইয়াসমিন হোসেন, জাহিদ হোসেন। সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করে মঞ্চমাতান তাপসি রয়, ব্যান্ড অফ ব্রাদার্স, তনিমা তসলিম, শিরিন আলমসহ আরো অনেকে।

বাঙালি ঐতিহ্য ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসের মাটিতে দিন দিন প্রসারিত হচ্ছে,যা বাঙালি ও বাংলাদেশিদের জন্য গর্ব। প্রবাসে অবস্থানরত বর্তমান এবং আগামী প্রজন্ম বাঙালি ঐতিহ্য তাদের চেতনায় লালন করে আগামীতে এই সংস্কৃতি প্রসারিত করবে এটাই বাঙালি প্রবাসীদের প্রত্যাশা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD