শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

জার্মানিতে বিএনপি’র কর্মীসভা

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১

দীর্ঘদিন ক্ষমতায় না থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও জয়লাভ করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বব্যাপী বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে সাংগঠনিক কার্যক্রমের তৎপরতা বৃদ্ধি করা। এই ধারাবাহিকতায় খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ র্নিদলীয় সরকারের অধিনে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিজ্ঞা নিয়ে আজ বিএনপি জার্মানিতে এক কর্মীসভায় মিলিত হয়।

সভায় আগামী ২০২২ সালের মধ্যে বর্তমান স্বৈরাচারী আওয়ামিলীগ সরকারকে প্রতিহত করার জন্য আন্দোলন সফল করার পাশাপাশি বিএনপি জার্মানিকে আরও গতিশীল ও শক্তিশালীর করার লক্ষ‍্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ‍্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমিনুল হক রতন, জুলফিকার সৈয়দ মনা, আকতারুল আলম বাবুল, তরিকুল ইসলাম মুত্তি, মোহাম্মদ হক রিপন, কে বি আজিজ শামীম, হাবিবুর রহমান হাবিব, হিরা মিয়া, মোহাম্মদ মতিয়ার, মোহাম্মদ পাটুয়ারি, সৈয়দ নিরিক দুলাল, মোহাম্মদ সারোয়ার শহীদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ আমীরসহ স্থানীয় দলীয় শুভাকাঙ্ক্ষী ও সংগ্রামী দলীয় নেতাকর্মী। উপস্থিত বিএনপি’র দলীয় কর্মীরা দল-মত নির্বিশেষে সকলের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন সফল করে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক বা জাতীয় সরকারের অধীনে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করার প্রতিজ্ঞাবদ্ধ হন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD