মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৭ ব্যবসায়ীকে ৪ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়। বুধবার বিকালে উপজেলার পৌরসদরের মদন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়ালীউল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কিছু ভেজাল খাদ্য দ্রব্য প্রকাশ্যে বিনষ্ট করা হয়। জরিমানা প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- মদন বাজারের আমিনূল ইসলাম,শ্যামল দত্ত,খায়রুল ইসলাম,সাদেক মিয়া,আলী রহমান,পিন্টু দেবনাথ,মানিক পাল। ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে স্যানিটারি ইন্সপেক্টর মিতু সাহা,এস আই মমতাজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।