শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ মে, ২০১৮
কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রইছউল আলম মন্ডল

বিজয় ধর, রাঙামাটি: দেশের সর্ববৃহৎ কৃত্রিম জলাধার রাঙামাটি কাপ্তাই হ্রদে চলতি মৌসুমে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার ১৯ মে সকালে শহরের কাপ্তাই হ্রদের বিএফডিসি ঘাটে পোনা অবমুক্তিকরণ কর্মসূচীর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রইছউল আলম মন্ডল।
রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামনুর রশিদ এর সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ কর্মসূচি উপলক্ষ্যে বিএফডিসি চত্বরে আয়োজিত আলোচনা সভায় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, ডিজিএফআই রাঙামাটি অধিনায়ক কর্ণেল সামশুল আলম, মৎস্য ব্যবসায়ী মুজিবুর রহমান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিএফডিসি, রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব রইছউল আলম মন্ডল বলেন, কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনার নানা অন্তরায় থাকা স্বত্বেও মাছ আহরণ, উৎপাদন এবং অর্থনৈতিক যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, এটা যেমন প্রশংসার দাবিদার, তেমন ইতিবাচক দিকও। কাপ্তাই হ্রদ দেশের সম্পদ। এটিকে সঠিক রক্ষনাবেক্ষনের দায়িত্ব আমাদের সকলের। তা নাহলে, মাছ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কাপ্তাই হ্রদে বিপর্যয় নেমে আসবে।
বিশেষ অতিথি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ বলেন, কাপ্তাই হ্রদকে ঘিরে মাছ উৎপাদন ছাড়াও বহুমুখি উন্নয়নের জন্য সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। মাছ ধরা বন্ধে ভুক্তভোগীদের জন্য ভিজিএফ কার্ড প্রদানেরও চেষ্টা চলছে।
বিএফডিসি, রাঙ্গামাটি কেন্দ্র সুত্রে জানা গেছে, চলতি মাছ ধরা বন্ধ মৌসুমে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে ২২ মেট্টিকটন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD