শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

বিজয় দিবস উপলক্ষে বিএনপি জার্মান শাখার বিবৃতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

জার্মানবাংলা অনলাইন : ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এবার পালিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের ৪৮তম মহান বিজয় দিবস। একাত্তর সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দিনে বাঙালি জাতি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে অবসান ঘটে দীর্ঘদিনের শোষণ আর বঞ্চনার।

গৌরবময় বিজয়ের ৪৮তম বার্ষিকীতে সম্প্রতি এক যৌথ বিবৃতিতে বিএনপি জার্মান শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনা ও প্রধান উপদেষ্টা জিয়াউল হক বাবু বলেন, দুঃখজনক হলেও সত্য- মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতায় থাকার পরও কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই পাকিস্তানীদের তৈরি রাজাকারের তালিকা প্রকাশ করেছে। তারা প্রশ্ন রাখেন- এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? প্রকাশিত রাজাকারের তালিকায় দলটির ৮ হাজার ৬০ জন রাজাকারের নাম তালিকাভুক্তি আছে । এ অবস্থায় আওয়ামী লীগের কী হবে?

তারা বলেন, বিরোধীমতকে দমনে যেকোনো হঠকারিতা আর প্রতিহিংসার পথ থেকে বেরিয়ে এসে দেশনেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করে দেশ ও জাতিকে উন্নয়নের ধারাবাহিকতায় অব্যাহত রাখুন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD