শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

সুখবর প্রবাসী বাংলাদেশীদের জন্য

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানী শুরু হয় ১৯৭৬ সাল থেকে। সময়ের সাথে তা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে বিশ্বের ১৬০ টি দেশে প্রায় ১.৫ কোটির বেশি প্রবাসী বাংলাদেশি কর্মী জীবিকার প্রয়োজনে কর্মরত আছে। এসব বাংলাদেশিরা কর্মক্ষেত্রে মেধা, যোগ্যতা ও দক্ষতার ছাপ রেখে চলেছেন। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিটেন্স (বৈদেশিক মুদ্রা) দেশের উন্নয়ন তথা অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। প্রবাসী কর্মীদের অবদানের বিষয়টি বিবেচনা করে তাদের এবং দেশে বিদেশে কর্মীদের পরিবার পরিজনকে সাহায্য সহযোগিতা কিংবা উদ্ভুত সমস্যার সমাধান কল্পে তথা সার্বিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষে সরকার Emigration Ordinance-1982 এর ১৯(১) ধারার ক্ষমতাবলে সরকার ১৯৯০ সালে “ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল” গঠন করে। “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন,২০১৮” এর মাধ্যমে “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড” একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

“ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড” প্রবাসী কর্মী ও তার পরিবারের জন্য কি কি করবে সে গুলো :

মৃতদেহ দেশে আনয়ন
প্রতি বছর প্রবাসে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী মৃত্যুবরণ করেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক এ সকল কর্মীর মৃতদেহ দেশে আনয়ন এবং তাঁদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। কিছু কিছু ক্ষেত্রে মৃতের পরিবারের মতামত সাপেক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মৃতদেহ স্থানীয়ভাবে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।

মৃত্যুজনিত ক্ষতিপূরণ
বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের মাধ্যমে ক্ষতিপূরণ, ইন্স্যুরেন্স ও অন্যান্য বেনিফিটের অর্থ আদায়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক তদারকি এবং আদায়কৃত অর্থ মৃতের পরিবারের সদস্যদের মধ্যে ইলেক্ট্রনিক চ্যানেলে বিতরণ করা হয়।

মৃতদেহ পরিবহন ও দাফন খরচ
দেশের ০৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এর মাধ্যমে বিদেশ হতে আগত মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর এবং তাৎক্ষণিকভাবে মৃতদেহ পরিবহন ও দাফনের খরচ বহনের জন্য 35 হাজার টাকার চেক প্রদান করা হয়।

আর্থিক অনুদান
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রত্যেক মৃত কর্মীর পরিবারকে মৃতদেহ গ্রহণের জন্য ০৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। যে সকল কর্মী ছুটিতে এসে দেশে মৃত্যুবরণ করেন তাঁরাও আর্থিক অনুদানের ০৩ লক্ষ টাকা প্রাপ্য হন। অধিকন্তু ডায়াসপোরা যারা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করেছেন এবং বৈধ কাগজপত্র বিহীন কর্মী কিন্তু বৈধভাবে কর্মরত ছিলেন তারাও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পাবেন।

প্রবাসী কর্মীদের পরিবারের জন্য (দেশে) শিক্ষাবৃত্তি

অস্বচ্ছল প্রবাসী কর্মীর সন্তানকে শিক্ষিত জনসম্পদে রুপান্তরিত করতে তাদের মেধাবী সন্তানদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডর অর্থায়নে ২০১২ সাল থেকে পিইসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি অথবা সমমান ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হচ্ছে। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রত্যয়ন পত্র সকল (প্রবাসীদের সন্তানের জন্য)

প্রবাসী কর্মীদের সম্পদ রক্ষা
প্রবাসী কর্মীদের সম্পদ রক্ষা এবং নানাবিধ অসুবিধা দূরীকরণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান।

বিপদগ্রস্ত কর্মী ফেরত আনয়ন
ওয়েজ আর্নার্স কল্যাণ এর মাধ্যমে প্রবাসে বিপদগ্রস্ত কর্মী ফেরত আনয়ন করা হয়।

বিভিন্ন দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সহায়তা কার্যক্রম
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মাধ্যমে বিভিন্ন দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রবাসী কর্মীদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা।

প্রবাসী কল্যাণ ভবনে ওয়ান স্টপ সার্ভিস চালু
বিদেশগামী কর্মীদের যাবতীয় সেবা একই স্থান হতে প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ ডিসেম্বর ২০১১ ঢাকার ইস্কাটন গার্ডেনে ২০ তলা বিশিষ্ট “প্রবাসী কল্যাণ ভবন” উদ্ভোধন করেন। এ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন শাখা, বাংলাদেশ ওভারসীস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং প্রবাসী কল্যাণ ব্যাংক অবস্থিত। বর্তমানে প্রবাসী কল্যাণ ভবন হতে প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে ওয়ান স্টপ সার্ভিস সেবা প্রদান করা হচ্ছে।

আইটি সেবা

  • বোর্ডের কার্যক্রম ডিজিটাইজেশন (ইআরপি);
  • প্রবাসবন্ধু কলসেন্টার স্থাপন;
  • ই-ফাইলিংয়ের মাধ্যমে বোর্ডের কার্যক্রম পরিচালনা;
  • ইজিপি’র মাধ্যমে টেন্ডার কার্যক্রম পরিচালনা;
  • মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষাবৃত্তির অর্থ প্রেরণ।
  • ৪২টি ডিইএমও এর মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের ডাটাবেজে নাম অন্তর্ভুক্তি, ফিঙ্গারপ্রিন্ট ও স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমে আর্থিক সহায়তা;
  • অনলাইনের মাধ্যমে বিদেশে বৈধভাবে বসবাসরত অনাবাসী ও অনিবন্ধিত বাংলাদেশিদের বোর্ডের ডাটাবেজে নাম অন্তর্ভুক্তির কার্যক্রম গ্রহণ;

সেইফ হোম
প্রবাসে কর্মরত নারী কর্মীরা বিভিন্ন সময় নিয়োগকর্তা কর্তৃক নানা ধরণের নির্যাতন, হয়রানি অথবা নিরাপত্তা জনিত সমস্যায় পড়েন। এ সকল বিপদগ্রস্থ নারী কর্মীদের নিরাপদ আশ্রয়ের জন্য সংশ্লিষ্ট দেশে সেইফ হোম স্থাপন করা হয়েছে। কল্যাণ বোর্ডের অর্থায়নে প্রতিষ্ঠিত এ সকল সেইফ হোম বাংলাদেশ মিশন সমূহের তত্ত্বাবধানে পরিচালনা করা হয়। সেইফ হোমে আশ্রয় গ্রহণকারী নারী কর্মীদের খাবার, চিকিৎসাসহ অন্যান্য সকল ধরণের সহায়তা করা হয়। বর্তমানে সৌদি আরবের রিয়াদে একটি, জেদ্দায় দুটি, ওমান ও লেবাননে একটি করে সেইফ হোম বিদ্যমান রয়েছে।

আইনগত সহায়তা
প্রবাসী বাংলাদেশি কর্মীরা বিদেশে কাজ করতে গিয়ে অনেক সময় বিভিন্ন কারণে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে জেলে আটক থাকেন। এসব কর্মীদের আইনগত সহায়তা প্রদান করে মুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ দেশে ফেরত আনার ব্যবস্থা করা হয়।

প্রবাসবন্ধু কল সেন্টার
প্রবাসী কর্মী এবং তাঁদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাস বন্ধু কল সেন্টার স্থাপন করা হয়েছে। সকল প্রবাসী কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা সহজেই তাঁদের সমস্যাগুলি নিয়ে এ কল সেন্টারের মাধ্যমে সহজেই প্রতিকার পায়। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতিত এ কল সেন্টারটি সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। কল সেন্টারের যোগাযোগ নাম্বার হলোঃ +8801784333333, +8801794333333, +8802-9334888।

প্রবাসে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা
ওয়েজ আর্নার্স কল্যাণ এর মাধ্যমে প্রবাসে প্রবাসী কর্মীর সন্তানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা স্থাপন।

আহত/অসুস্থ কর্মীদের আর্থিক সাহায্য প্রদান
গুরুত্বর আহত এবং অসুস্থ হয়ে অনেক প্রবাসী কর্মী দেশে ফেরত আসতে বাধ্য হন। তাঁদের মধ্যে অনেকের উপযুক্ত চিকিৎসা খরচ বহনের মত আর্থিক সামর্থ্য থাকে না। এ সকল ক্ষেত্রে অসুস্থ কর্মীদের চিকিৎসার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত দেয়া হয়।

এ্যাম্বুলেন্স সাহায্য
অসুস্থ ও আহত কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর হতে এ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়। বিমানবন্দর হতে মৃতদেহ মৃতের বাড়ীতে সিয়ে যাওয়ার জন্যও এ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়।

“ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড” সদস্যপদ নিবন্ধন করে

উপরোক্ত সেবা নিশ্চিত করুন : http://www.wewb.gov.bd/

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD