শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

লেবাননে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচী স্থগিত, বিএনপির নাম ব্যবহার করছে বহিস্কৃতরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

লেবানন প্রতিনিধি:লেবাননে সরকার বিরোধী আন্দোলনের জেরে, সাধারন প্রবাসীদের চিন্তা করে পুর্ব ঘোষিত জাতীয় সিপাহী বিপ্লব দিবস ও সংহতি দিবস উপলক্ষে ১৭ নভেম্বরের কর্মসূচী স্থগিত করেছে বাংলাদেশ জাতীবতাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটি। গণমাধ্যমে পাঠানো লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদার ও সাধারন সম্পাদক মজিবুল হক মজিব স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননের বর্তমান চলমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্বিগ্ন। এমতাবস্থায় লেবাননের পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৭ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির ঘোষিত জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচী স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে লেবানন বিএনপির অন্তর্ভূক্ত সকল শাখা কমিটি, অঙ্গ সংগঠন যুবদল, সহযোগী সংগঠন শ্রমিকদলসহ সকলকে লেবাননের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আগামী নির্দেশনা না দেয়া পর্যন্ত দলের সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

এছাড়া দলীয় নির্দেশনার বাহিরে কেউ যদি দলীয় কর্মসূচী গ্রহন করেন, উক্ত কর্মসূচী বাস্তবায়নে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটলে, লেবানন বিএনপি তার দায়ভার গ্রহন করবেনা বলেও বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়।

এবিষয়ে লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদার জানান, লেবানন বিএনপি পূর্ব ঘোষিত ১৭ নভেম্বর ২০১৯ইং রোজ রোববার দলের একটি কর্মসূচি ছিল। কিন্তু লেবাননের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আমরা ইতিমধ্যেই দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্থগিত ঘোষনা করি। লেবানন বিএনপির সকল শাখা কমিটি, অংগ সংগঠন যুবদল, সহযোগী সংগঠন শ্রমিক দলসহ সকল নেতাকর্মীদেরকে সকল রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশ প্রধান করা হয়েছে।

তিনি আরো বলেন, এমতাবস্থায় লেবানন বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি সুবিধাবাদী মহল উঠে পরে লেগেছে। শুনেছি লেবানন বিএনপির নাম ব্যবহার করে একটি পক্ষ অনুষ্ঠান করতে যাচ্ছে। খবর নিবে জানতে পেরেছি তারা বিএনপির কেউ নয়। তাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিছু দলের বিদ্রোহ নেতা, কিছু বহিস্কৃত নেতা। লেবানন বিএনপির অর্জিত সুনাম ধ্বংস করতে তারা বহিরাগত কিছু লোক দিয়ে ১৭ নমেম্বর অনুষ্ঠান করতে যাচ্ছে। লেবানন বিএনপির তাদের কর্মসূচীর অনুমতি দেয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD