শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

স্পেনে শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

বকুল খাঁন,স্পেন প্রতিনিধি:জাতির জনকের কন্যা, মাদার অফ হিউম্যানিটি, সদ্য “ভ্যাকসিন হিরো“ খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে স্পেন আওয়ামী লীগ।শনিবার রাতে স্পেন আওয়ামী লীগের আহবায়ক কমিটির উদ্যোগে মাদ্রিদের স্থানীয় ফাল্গুনী রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্পেন আওয়ামী লীগের আহবায়ক এস আর আই রবিন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রিজভী আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, মাস্টার বদরুল আলম, আব্দুর রহমান, সন্মানিত সদস্য জহিরুল ইসলাম, একরামুজ্জামান কিরন, শ্যামল তালুকদার, তামিম চৌধুরী, জাকির হোসেন, দবির তালুকদার, সায়েম সরকার, এফ এম ফারুক পাভেল, আজম কাল ও আকতারুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন স্পেন আওয়ামী লীগের অন্যতম যুগ্ম আহবায়ক মাস্টার বদরুল আলম। এরপর নেতা-কর্মীদের নানান স্লোগাণে মুখরিত হয়ে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ জন্মদিনের অনুষ্ঠান।

দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালো রাতে খুনীচক্রের হাতে নিহত জাতির পিতার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন স্পেন আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ রিজভী আলম। দুর্নীতির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার কঠোর অবস্থান যেন সফলতা পায় এবং নেত্রীর সকল বিপদগুলো যেন আল্লাহ পাক নির্মূল করে দেন সেই দোয়াও করা হয়।

শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ যেভাবে বিশ্বদরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে সেই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সেই দোয়াও করেন।

মোনাজাত শেষে স্পেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা জন্মদিনের কেক কেঁটে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেন। নেতা-কর্মীরা পরম মমতায় একে অন্যের মুখে কেক তুলে দিয়ে পরস্পরের মধ্যে রাজনৈতিক বন্ধন আরও জোরদার করেন।

এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, স্পেন আওয়ামী লীগের অন্যতম নেতা ফয়জুর রহমান, রুবেল খান, রফিক খান, দিদারুল আলম, কামরুল ইসলাম, এ্যাডঃ তারিক হোসেন, আমিনুল ইসলাম, বেলাল হোসেন, আব্দুল আজিজ, জালাল উদ্দিন, আব্দুল মালেক, টিপু মিয়া, মাহবুবুল আলম বকুল, ইব্রাহিম খলিল সহ আরও অনেকে।দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কিভাবে সফল করা সেই বিষয়ের প্রতি গুরত্বারোপ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD