শিরোনাম :
চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’ গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

মরদেহ গেলো কার্গোতে, স্বজনরা ইউএস-বাংলায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ মার্চ, ২০১৮

ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনায় নিহত-আহত যাত্রীদের স্বজনদের নিয়ে ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট। আর নিহত ২৩ জনকে নিয়ে যাচ্ছে বিমানবাহিনীর একটি এয়ারক্রাফট (কার্গো)।

সকালে নেপালের বাংলাদেশ দূতাবাসে নিহতদের প্রথম নামাজে জানাজা শেষে ত্রিভুবন বিমানবন্দরে মরদেহগুলো ১০টার দিকে আনা হয়। এরপর মরদেহ ঢাকায় নিতে দুপুর ১২টার দিকে নামে বিমানবাহিনীর কার্গো এয়ারক্রাফট দু’টি। নামার আগে এয়ারক্রাফট দু’টিকে হেভি ট্রাফিকের কারণে ত্রিভুনের আকাশে ঘণ্টাখানেক চক্কর দিতে হয়।

স্বজনরা আগেই ইমিগ্রেশন সম্পন্ন করে রেখেছিলেন। ফলে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্নের পর দুপুর ১টা ২৭ মিনিটের দিকে উড়ে যায় ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট। এরপর ঢাকার পথে মরদেহ নিয়ে দুপুর আড়াইটার দিকে উড়াল দেয় বিমানবাহিনীর কার্গো।

তিনজনের মরদেহ শনাক্ত না হওয়ায় তাদের মরদেহ আপাতত নেওয়া হচ্ছে না। পিয়াস রায়, নজরুল ইসলাম ও আলিফুজ্জামানের মরদেহ এখনো ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং কলেজেই রয়েছে।

রাষ্ট্রদূত মাশরি বিনতে শামস জানিয়েছেন, নজরুল ইসলামের মরদেহ আগামী দু’দিনের মধ্যে পাঠানো হবে। আর ডিএনএ টেস্টের পর দ্রুততার সঙ্গেই পাঠানো হবে বাকি দু’জনকে।এদিকে কবীর হোসেন নামে আহত এক ব্যক্তি স্বজনদের সঙ্গে চলে যাওয়ায় নেপালে দুর্ঘটনাকবলিত হয়ে চিকিৎসারত আর কেউ নেই। চীনা, নেপালিদের মরদেহও চিহ্নিতের পর হস্তান্তর করা হয়েছে।

২৩ নিহত বাংলাদেশি হলেন- উম্মে সালমা, আঁখি মনি, বেগম নুরুন্নাহার ও শারমিন আক্তার, নাজিয়া আফরিন ও এফ এইচ প্রিয়ক, -বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামাররা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান এবং পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।

বিমান বাহিনী কার্গো প্লেন যাত্রীদের ঢাকায় নিয়ে গেলে আর্মি স্টেডিয়ামে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে মরদেহ। গত ১২ মার্চ মর্মান্তিক ওই দুর্ঘটনায় আহত হন ১০ বাংলাদেশি। এদের মধ্যে ডা. রেজওয়ানুল হক শাওন ও ইমরানা কবির হাসি নামে দু’জনকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। ঢাকায় আনা হয়েছে শাহীন ব্যাপারি, মেহেদী হাসান, তার স্ত্রী কামরুন নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি, শেহরিন ও শেখ রাশেদ রুবায়েতকে। বাকি দু’জনের মধ্যে ইয়াকুব আলীকে দিল্লিতে পাঠানো হয়েছে। কবির হোসেন নামে অপর যাত্রীকে আনা হবে সোমবার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD