মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষীকি পালন করেছে, চান্দিনা উপজেলা প্রবাসী বাংলাদেশীরা। রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনটির আহ্বায়ক আনোয়ার পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাজী সালাহউদ্দিন।আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আলী হাসান, কাজী ফরহাদ, রুবেল আহমেদ, মাওলানা আবু বক্কর, শাকিল আহমেদসহ অনেকে। বক্তারা কারাবন্দি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জাতীয়তাবাদী শক্তি’র সকল’কে এক হয়ে চলার পরামর্শ দেন।