শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

ইতালির ভেনিসে বৃহত্তর ঢাকা সমিতির নতুন কমিটি গঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

ইতালি প্রতিনিধি: ইতালির ভেনিসে বৃহত্তর ঢাকার ঢাকা জেলা,গাজীপুর,নরসিংদী,মানিকগঞ্জ,মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ সহ ছয় জেলার প্রবাসীদের সমন্বয়ে বৃহ আকারে বৃহত্তর ঢাকা সমিতি ভেনিস এর কার্যকরী কমিটি গঠনের লক্ষে পয়েলা মে মঙ্গলবার স্থানীয় একটি হলরুমে সভা অনুষ্ঠিত হয়। ঢাকা গাজীপুর জেলার বিশিষ্ট ব্যবসায়ী মো:মজিবুর রহমান সরকার এর সভাপতিত্বে ও সঞ্চালনায় উপস্থিত পাঁচ জেলার প্রবাসীরা আসন গ্রহণ করেন। পবিত্র কোর্ আন তেলাওয়াত এবং ঢাকা প্রবাসীর পিতার মৃত্যুতে ও মে দিবসে নিহত সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলার প্রতিনিধি মো:মজিবুর রহমান সরকার,নরসিংদী জেলার প্রতিনিধি বেলাল হোসেন,মুন্সীগঞ্জ জেলার আবুল কালাম,ঢাকা জেলার নূর আলী পাঠান, জাওর মোড়ল,নারায়ণগঞ্জ মাসুম পারভেজ প্রমুখ। সভায় উপস্থিত ঢাকা জেলা,গাজীপুর,নরসিংদী,মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রবাসীদের জেলার প্রবাসীদের আলোচনা পর্যালোচনা শেষে বৃহত্তর ঢাকা কে প্রবাসে একটি সুশৃংখল সুন্দর সাংগঠনিক সেবা মূলক সংগঠন গঠনে একমত পোষণ করেন এবং উপস্থিত সভায় ঢাকাবাসীরা গাজীপুর জেলার মো:মজিবুর রহমান সরকার কে প্রধান উপদেষ্টা করে ঢাকা দোহার নূর আলী পাঠান জিল্লু কে সভাপতি, নরসিংদী জেলার মোস্তাক আহমেদ কে সাধারণ সম্পাদক এবং গাজীপুর জেলার মোহসিন হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসাবে মনির হোসেন,মো আবুল কালাম,সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন,সহ সভাপতি জাওর মোড়ল,রেজাউল করিম,যুগ্ম সম্পাদক মাসুম পারভেজ এর নাম ঘোষণা করা হয়। সভার সভাপতি মো:মজিবুর রহমান সরকার টেলিকনফারেন্সে ঢাকা জেলার চেয়ারম্যান মাহবুবুর রহমান এর সাথে কথা বলেন এবং ভেনিসে বৃহত্তর ঢাকা প্রবাসীদের একটি সংগঠন গঠন করে উনার কাছে প্রেরণ করার অঙ্গীকার করেন। খুব শীঘ্রই কমিটির অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকরী ও উপদেষ্টা কমিটির পরিচিতি করানো হবে বলে জানানো হয়। সভায় মানিকগঞ্জ জেলার কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় সেই জেলার জন্য কয়েকটি পদ শূন্য রাখা হয়েছে বলে জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD