শিরোনাম :
বিশ্বজুড়ে বাংলাভাষী ও সৃজনশীল পেশাজীবীদের মেলবন্ধনে যাত্রা শুরু করল ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’ ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা

পলাশবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
পলাশবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ ভূমি উন্নয়ন কর মেলা উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা’ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বুধবার সকালে ‘রাখব নিস্কন্টক জমি-বাড়ি করব সবাই ই-নামজারি’ প্রতিপাদ্য সামনে রেখে বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা সাব-রেজিস্টার কামরুল হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ আজিজুল ইসলাম, সেটেলমেন্ট সার্ভেয়ার আবুল বাসার, সদর ইউপি তহশিলদার সাইদার রহমান, এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, এসআই সঞ্জয় সাহা, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম রানা ও সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।

উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। শেষে ‘ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন-মালিকানা স্বত্ব বজায় রাখুন’সহ ভূমি সংক্রান্ত একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন।

উল্লেখ্য, ১০ এপ্রিল হতে সপ্তাহব্যাপী সারাদেশে এক যোগে পালিত হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন করা মেলা-২০১৯’। এ উপলক্ষে পলাশবাড়ী উপজেলা ভূমি অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ভূমি সংক্রান্ত যে কোন সেবা গ্রহণে স্থাপিত ক্যাম্প সমূহ থেকে সরাসরি সেবা গ্রহণে বিশেষ অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD