শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

বলী খেলায় চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তখন ঘড়িতে ৫টা ৩২ মিনিট। পাঁচ ফুট উঁচু টার্ফে বলীরা যখন শক্তিমত্তার লড়াইয়ে একে অন্যকে ঘায়েল করতে ব্যস্ত, তখন তিল ধারণের জায়গা নেই পুরো মাঠে। দর্শকদের উল্লাস আর উৎসবমুখরতার মাঝেই চলছিল জব্বারের বলী খেলার ১০৯তম আসরের ফাইনাল রাউন্ড।
টার্ফে খেলছিলেন কুমিল্লার শাহ জালাল আর চকরিয়ার তারেকুল ইসলাম জীবন। দীর্ঘ ১৪ মিনিট তুমুল প্রতিযোগিতার পরও কেউ কাউকে হারাতে পারেননি। তখনও টার্ফে চলছিল দুই বলীর লড়াই। হঠাৎ বিচারক ঘোষণা দিলেন চকরিয়ার জীবন বলী চ্যাম্পিয়ন। বিচারকদের এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন দর্শকরা। মেনে নিতে পারেননি শাহ জালাল নিজেও। এটি পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন তিনি । তবে শাহজালাল বলী ও দর্শক—সবার আপত্তির মুখেই শিরোপা তুলে দেওয়া হয়েছে জীবন বলীর হাতে। সেই সঙ্গে জব্বারের বলী খেলার এবারের আসরের চ্যাম্পিয়ন হয়ে গেলেন চকরিয়ার জীবন বলী।
বিচারকদের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহজালাল বলেন, ‘বিচারকরা কাজটা ঠিক করেননি। অন্যায়ভাবে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। যেখানে জীবন নিজেই আমার কাছে হার মেনে যাচ্ছিল ঠিক সেই সময় তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

১০৯তম জব্বারের বলী খেলার ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী। (ছবি-ফোকাস বাংলা)জীবন বলীকে চ্যাম্পিয়ন ঘোষণা করায় শাহজালালের মতো উপস্থিত দর্শকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। জীবন বলীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা মাত্রই মঞ্চের চারপাশ থেকে দর্শকরা ভুয়া, ভুয়া বলে চিৎকার দিতে থাকেন। এসময় অনেকে এ রায় মানি না, মানি না বলেও চিৎকার দেন।

একাধিক দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই জনের একজন পরাজিত হওয়ার আগেই আরেকজনকে বিজয়ী ঘোষণা করা ঠিক হয়নি। বিচারকরা অন্যায়ভাবে এ রায় দিয়েছেন। এভাবে নিজেদের খেয়ালখুশি মতো খেলা পরিচালনা করলে ভবিষ্যতে ভালো প্রতিযোগীরা খেলায় অংশ গ্রহণ করবেন না। নির্দিষ্ট নিয়ম মেনে খেলা পরিচালনা করা উচিত বলেও তারা অভিমত ব্যক্ত করেন।
তবে বিচারাকরা দাবি করেছেন তাদের সিদ্ধান্তই সঠিক। এ বিষয়ে জানতে চাইলে খেলা পরিচালনাকারী সাবেক কাউন্সিলর আব্দুল মালেক জানিয়েছেন, ফাইনাল রাউন্ডে দীর্ঘক্ষণ খেলতে গিয়ে শাহ জালাল বলী চকরিয়ার জীবন বলীকে দুই দফায় জখম করেছেন। দুই দফায় তাকে সাবধান করার পরও খেলার ১৪ মিনিটের মাথায় তৃতীয় দফায় আবারও জীবন বলীর উরুতে আঘাত করলে শাহ জালালকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয়। এ কারণেই জীবন বলীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
এর আগে বিকেল সোয়া ৪টায় শুরু হয় বলী খেলার ১০৯ তম আসর। এবারের আসরে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলার ৮৬ জন বলী খেলায় অংশ নেন। এদের মধ্যে চ্যালেঞ্জ বাউট বলী ছিলেন ৮ জন। মূল পর্বের প্রতিযোগিতায় তারাই অংশ নিয়েছেন।

১০৯তম জব্বারের বলী খেলার ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী। (ছবি-ফোকাস বাংলা)এদের মধ্যে চকরিয়ার তারেকুল ইসলাম জীবন, কুমিল্লার হোমনার শাহজালাল, মহেশখালীর মো. হোসেন ও উখিয়ার জয়নাল সেমিফাইনাল খেলেন। সেমি ফাইনালে শাহজালাল মহেশখালীর মোহাম্মদ হোসেনকে হারিয়ে ফাইনালে ওঠেন। অন্যদিকে তারেকুল ইসলাম জীবন উখিয়ার জয়নালকে হারিয়ে ফাইনাল খেলার সুযোগ পান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ উল হাসান। এসময় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, আব্দুল জব্বারের দৌহিত্র শওকত আনোয়ার বাদল, স্থানীয় কাউন্সিলর ও খেলা আয়োজক কমিটির সভাপতি জহরলাল হাজারী উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতা শেষে মেয়র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD