মো: নজরুল ইসলাম,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:চৈত্র মাসের মাঝামাঝিতে হঠাৎ করেই আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিলা বৃষ্টি পড়ে কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।দফায় দফায় প্রায় ৩০ মিনিট ধরে এই বৃষ্টি ও ঝড়ের সাথে সাথে বিশাল আকারের গড়ে ৭০-৭৫ মিলিগ্রাম শিলা পড়ে।
কোটচাঁদপুর উপজেলায় ক্ষনিকের মধ্যেই দেখা গেছে শিলা বৃষ্টিতে রাস্তা-ঘাট সাদা হয়ে যেতে।এতে কৃষকের আগাম জাতের উঠতি কাঁচা-পাকা বোরো ধান ও আম লিচুর ব্যাপক ক্ষতি হয়। শিলা বৃষ্টিতে কৃষকের ফসলের কি পরিমান ক্ষতি হয়েছে তা নিরুপন না করে বলা সম্ভব নয়। হঠাৎ এ শিলা বৃষ্টিতে চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা শুরু হতেই কৃষকরা হতাশ হয়ে পড়েছে এবং এ ক্ষতি পোষাবে কি ভাবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে কৃষকরা।