শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

মিলানে তিন দিনব্যাপি পর্যটন মেলায় বাংলাদেশের স্টল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

মিনহাজ হোসাইন ইতালি প্রতিনিধি: ইতালিতে সর্ববৃহৎ পর্যটন মেলা বরসা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারে (বিট) অংশ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

দেশটির মিলান শহরে রোববার শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের ও উপসচিব মোহাম্মদ জাহিদ হোসেন ।

বাংলাদেশ স্টলে এ বছর বাংলাদেশ থেকে ৫ টি পর্যটন সংস্থা এই মেলায় অংশ নিচ্ছে।

মেলায় প্রায় ১০০টি দেশের দুই হাজার কোম্পানি অংশ নিয়েছে। এতে প্রায় ৬০ হাজার দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করেন আয়োজকরা।

মিলানের কনসাল জেনারেল ইকবাল আহমেদ মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নেরও উদ্বোধন করেন। এসময় সরকারি প্রতিনিধিদলসহ কন্স্যুলেটের সব সদস্য এবং মিলানের স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বিদেশি পর্যটকদের ভ্রমণকে আনন্দময় ও নিরাপদ করার জন্য সরকারের গৃহীত নানা পদক্ষেপও তুলে ধরেন।

এছাড়া কনস্যুলার জেনারেল ইতালিয়ান নাগরিকসহ ভ্রমণপিপাসু বিদেশি নাগরিকদের বাংলাদেশের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনাগুলো দেখার আমন্ত্রণ জানান।

মেলা চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে দেশীয় ঐতিহ্যবাহী লোক সংগীত, নৃত্য, তবলা সম্বলিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD