শিরোনাম :
বিশ্বজুড়ে বাংলাভাষী ও সৃজনশীল পেশাজীবীদের মেলবন্ধনে যাত্রা শুরু করল ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’ ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা

বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ইইউ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: বাংলাদেশের কাঙ্খিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশের নতুন সরকারের সঙ্গে এক সাথে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেঞ্জি তেরিং আজ এখানে আয়োজিত বাংলাদেশ-ইইউ সম্পর্ক বিষয়ক এক সেমিনারে বক্তৃতাকালে এ কথা বলেন। রাষ্টদূত বলেন, বাংলাদেশ বিগত এক বছরে ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি সাধন করেছে। আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য টেকসই ও অগ্রসরমান প্রবৃদ্ধি প্রয়োজন।

তিনি বলেন, আমি মনে করি কাঙ্খিত এই প্রবৃদ্ধি অর্জন করা নতুন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ। কসমস ফাউন্ডেশন নামের একটি সংগঠন নগরীর একটি হোটেলে ‘বাংলাদেশ ই্উরোপীয় ইউনিয়ন সম্পর্ক : ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শিরোনামের এই সেমিনারের আয়োজন করে। ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতির সুফল দেশের সকল মানুষের মধ্যে সমবন্টন করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রবৃদ্ধির সুফল সকলের মধ্যে সমহারে বন্টন করতে না পারলে দারিদ্র্য পুরোপুরি বিমোচন হবে না।

রাষ্ট্রদূত ২০২১ সালের মধ্যে একটি মধ্য আয়ের দেশ এবং ২০২৪ সালের মধ্যে এলডিসি’র অবস্থান থেকে বেরিয়ে আসার বাংলাদেশের ভিশন ও পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের এটি হবে একটি সাফল্যের গল্প।

অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক খুবই চমৎকার এবং বিভিন্ন বিষয়ে উভয় পক্ষই একে অপরের মঙ্গল কামনা করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD