শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ উন্নয়ন ও অগ্রগতির পথে বড় বাধা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

দুুুর্নীতি, মাদক আর সাথে যুক্ত হয়েছে সন্ত্রাস আর জঙ্গীবাদ। আপনারা জানেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছ। আর যাদের উপর এই দ্বায়িত্ব সেই তরুন সমাজ আজ একটি বিশেষ গোষ্ঠির ইন্ধনে মাদকে হারিয়ে যাচ্ছে । আর যারা মাদক সেবন করে তাদের ঘৃণা না করে মাদক সেবন থেকে ফিরিয়ে এনে যারা মাদক বিক্রয় করে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। মাদকের ভয়াবহ ছোবল থেকে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবিসহ সচেতন সকল স্তরের জনগণকে এক হয়ে মাদকসেবী তরুনদের ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, ইসলাম শাান্তির ধর্ম। এই ধর্মের নামে যারা সন্ত্রাসী কর্মকান্ড চালায়, আইএসএর সাথে যুক্ত হয় তারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন না। ইসলাম ধর্ম শান্তি ধর্ম । সেই ধর্মের দোহাই দিয়ে মসজিদের ইমাম, মন্দিরের পুরহিত সহ বহু মানুষ হত্যা করা হয়েছে। আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি। এই সেই দেশ । মানুষ মানুষের সাথে সৌহার্দপূর্ণ অবস্থান থাকবে। একে অপরের ধর্মকে সম্মান করবে।
শুক্রবার সিরাজগঞ্জ শহরের হৈমবালা উচ্চ বিদ্যালয়ে শাহীন শিক্ষা স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এমপি ডাঃ মুন্না আরও বলেন, আমি নিজে দুর্নীতি করি না, দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। আমাদেরকেও আজ দুর্নীতি, মাদক বিক্রেতা, জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই জেহাদ ঘোষণা করতে হবে। কারন তা না হলে বিশেষ গোষ্ঠির ইন্ধনে আগামী তরুন প্রজন্ম থেকে নতুন নেতৃত্ব বের হবেনা। এজন্য পরিবারকে সজাগ থাকতে হবে।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তফা কামাল খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার গাজী শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামীম আরা, হৈমবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখার নির্বাহী পরিচালক আব্দুল করিম, পরিচালক নুর ইসলাম প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD