জার্মানবাংলা রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। আজ ২৫ জানুয়ারি শুক্রবার সকাল ৭টায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় কাজী অ্যান্ড কোং নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে । ওই ট্রাকে করে ভাটার জন্য কয়লা নিয়ে আসা হয়েছিল।
ট্রাক চালক কয়লা নামানোর জন্য স্তূপের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ওই ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ১২ শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেক শ্রমিক।
উল্লেখ্য কয়লার স্তূপের পাশেই একটি ঘরে শ্রমিকদের থাকার ব্যবস্থা করেছিল ভাটার মালিকপক্ষ। ঘটনার সময় শ্রমিকরা ভেতরে ঘুমাচ্ছিলেন।
আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান।।