জার্মাববাংলা রিপোর্ট: ‘সরকারের কাছে ক্ষমা চায়ে স্যালেন্ডার কর। নিজের জীবনখানি বাঁচ, মায়ের চোখের পানি ঝড়ানো এহন বন্ধ, বাপের চোখের পানি ঝড়ানো এহন বন্ধ কর, বউ, পোয়াইনরা-নারীদের রক্ষা কর। যা করছ, করছ, আইয়ো বেক্কা মিইল্যা মিলেমিশে তওবা কল্ল্যা করি। ইয়াবামুক্ত টেকনাফ গড়তে চাই। নির্বাচনের আগেও কই পরেও কই। আর নো কথা নো কইয়ো, তোমারা ইয়াবা ছেড়ে দিইও।
https://www.facebook.com/100008451226896/videos/2059084741049880/?t=0
এইভাবে আঞ্চলিক ভাষায় ইয়াবামুক্ত টেকনাফ গড়ার ঘোষণা দেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। ইয়াবা কারবারিদের পাঁচদিনের মধ্যে আত্মসমর্পণ করার কড়া নির্দেশ দেন তিনি।
শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে টেকনাফ চৌধুরী পাড়ায় নিজ বাসভবনে কক্সবাজার-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে আসা এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি।
বদি বলেন, ‘ছেলেহারা মা বাবা, স্বামীহারা স্ত্রী ও বাবাহারা সন্তানদের কথা চিন্তা করে আপনারা আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত থাকেন। সবাইকে মিলে টেকনাফের ইয়াবার বদনাম ঘোচাতে হবে।’
তিনি বলেন, ‘তালিকাভুক্ত এবং তালিকার বাইরে যেসব ইয়াবা কারবারি রয়েছেন তারা সবাই আত্মসমর্পণ করুন। না হলে এ ইয়াবার কারণে কারও মা বাবা সন্তানহারা হচ্ছে আবার কারও স্ত্রী-স্বামী হারা হচ্ছে। ইয়াবা টেকনাফবাসীর জন্য অভিশাপ।’
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তার বলেন, টেকনাফের বদনাম ঘোচাতে সবাইকে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। তার নির্বাচনী এলাকায় যেসব কাজ অসম্পূর্ণ রয়েছে সেগুলো খুব দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি ইয়াবাসহ সব ধরনের অপকর্ম বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।