বকুল খান স্পেন থেকে: স্পেনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ প্রতিষ্ঠানের সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে গত ৭ জানুয়ারী লাভাপিয়েস কেন্দ্রিক স্থানীয় কারি হাউস রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ফ্রুতাসের কর্নধার আল আমিন মিয়া। অপর কর্নধার শাহ আলম ও তামিম ইকবালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, নুরহোসেন পাটোয়ারী, গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সভাপতি সোহেল ভূইয়া, মোরশেদ আলম, খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক, হারুন আল রশীদ, আহসান হাবীব, সাঈদ আনোয়ারসহ আরও অনেকে।
বক্তারা বলেন দীর্ঘ এক যুগ ধরে আল আমিন মিয়া ও শাহ আলম বন্ধুত্বের বন্ধনে ছোট্ট পরিসর থেকে ঢাকা ফ্রুতাসকে আজকের এই বিশাল অবস্থানে নিয়ে এসেছেন যা সত্যিই প্রশংসার দাবীদার। ঐক্য ভ্রাতৃত্ব ও বিশ্বস্ততায় এটি একটি অনুকরনীয়, অনুস্মরনীয় ব্যাবসায়ীক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সকল সদস্যদের মধ্যে আন্তরিকতার বন্ধন পরিলক্ষিত যা এ ব্যাবসাকে উত্তরোত্তর সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে।
ঢাকা ফ্রুতাসের কর্নধার আল আমিন মিয়া ও শাহ আলম আগামী দিনে সকল সদস্যদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন, পাশাপাশি সবাইকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে আরো পরিশ্রমী হয়ে কাজ করার আহবান জানান।
এসময় বাংলাদেশ এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে তারেক – আল আমিন – সুন্দর পরিষদকে ভোট দেয়ার আহবান জানানো হয়। পরে লটারি ড্র, পুরস্কার বিতরনী ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।উপস্তিত অনেক সদস্যই আশা প্রকাশ করে বলেন, সিনিয়র সহ সভাপতি পদে আল আমিন সম্পর্কে বলেন,তিনি একজন সফল মানুষ তাকে নির্বাচিত করে বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নেয়া সম্ভব। পরে প্রতি বছরের মতো এবার সেরা সদস্যদের মাঝে পুরুস্কার এবং লটারি প্রদান করা হয়।